ভিয়েনা ০৩:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে তানিন’র উদ্যোগে ধানের শীষের লিফলেট বিতরণ যুবদল নেতার জমি জবর দখলে মরিয়া আওয়ামী লীগ নেতা সঠিকভাবে ভোট দেয়া না হলে ভোট প্রদানের কারণে গুনার অংশ আমলনামায় জমা হয়- পীর সাহেব চরমোনাই সঠিকভাবে ভোট দেয়া না হলে গুনাহর অংশ আমলনামায় জমা হয় : পীর সাহেব চরমোনাই ইসলামের সাইনবোর্ড লাগিয়ে একটি দল দূর্নীতির অংশীদার হয়েছিল: চরমোনাই পীর সাফিয়া খানম বালিকা মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান পর্যবেক্ষক কার্ড ইস্যু নিয়ে নির্বাচন কমিশনের বিশেষ নির্দেশনা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ নির্বাচন স্থগিতের গুজবে কান না দেয়ার আহ্বান ইসির শৈলকুপায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ: বাধা দেওয়ায় যুবকদের মারধরের অভিযোগ

ভোলায় দুই ইউপিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৩৪:০৭ অপরাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০২২
  • ৩৪ সময় দেখুন

ভোলা প্রতিনিধিঃ ভোলার চরফ্যাশন উপজেলার ওমরপুর ও আসলামপুরে ইউনিয়ন পরিষদের নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ওমরপুর ইউনিয়নে নৌকা প্রতিককে ১৩শ ৭৯ ভোটে হারিয়ে আনারস প্রতিক বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী এ.কে. এম সিরাজুল ইসলাম ৫ হাজার ৫৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং আসলামপুর ইউনিয়নে নৌকাকে ৩৬৫ ভোটে হারিয়ে আনারস প্রতিক বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী আবুল কাশেম মিলিটারি ৪ হাজার ৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

সোমবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে বিরতিহীনভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়। সকাল থেকে শত শত ভোটার লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন। তবে ইভিএমে ভোট দিতে সমস্যা হয়েছে এমনটাই জানিয়েছেন ভোটাররা।

চরফ্যাশন উপজেলা নির্বাচন অফিসার মোঃ রফিকুল ইসলাম জানান, ওমরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম আনারস প্রতীকে ৫০৫৯ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। অপরদিকে রিয়াজুল ইসলাম রিজন নৌকা প্রতীক নিয়ে ৩৬৮০ ভোট পেয়েছেন। এছাড়াও আসলামপুর ইউনিয়নে মোঃ আবুল কাশেম মিলিটারী আনারস প্রতীক নিয়ে ৪০৪২ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্ধিতা প্রার্থী মো. নুরে আলম নৌকা প্রতীক নিয়ে ৩৬৭৭ ভোট পেয়েছেন।

আসলামপুর ও ওমরপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮জন, সাধারন সদস্য পদে ৭৯ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ২৩ জন প্রার্থী নির্বাচন করেছেন। দুই ইউপিতে ভোটার সংখ্যা ২৬ হাজার ৭০৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৪ হাজার ২৯৮ জন। নারী ভোটর ১২ হাজার ৪০৮ জন।

মনজুর রহমান/ইবিটাইমস 

জনপ্রিয়

লালমোহনে তানিন’র উদ্যোগে ধানের শীষের লিফলেট বিতরণ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলায় দুই ইউপিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

আপডেটের সময় ০৮:৩৪:০৭ অপরাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০২২