ভিয়েনা ০৩:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে জমি দখলে বাধা দেওয়ায় যুবদল নেতার বিরুদ্ধে মামলা, ষড়যন্ত্রের অভিযোগ টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪

কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে আসছে মৃত মাছ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৫৯:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২
  • ১০১ সময় দেখুন

কক্সবাজার সৈকতে ভেসে এল ঝাঁকে ঝাঁকে মাছ

ডেস্ক রিপোর্ট: কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে এসেছে বিভিন্ন প্রজাতির ছোটো-বড় মাছ। বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত  সৈকতের লাবনী পয়েন্ট, শৈবাল পয়েন্টসহ একাধিক পয়েন্টে এসব মাছ ভেসে আসে।

স্থানীয়রা জানান, সকালে সমুদ্রের তীরে দুটি বোট জাল বসিয়ে মাছ ধরছিলেন। এসময়ে মাছের বড় একটি ঝাঁক এসে জাল ছিঁড়ে ফেলে। পরে জালসহ তীরে ভেসে আসে।

এই মৃত মাছ দেখতে ও কুড়াতে উৎসুক জনতার ভিড় নামে সৈকতে। মাছ নিয়ে নানা মন্তব্য করছেন স্থানীয়রা। কেউ বলছেন, ট্রলিং জাহাজ থেকে ছোট মাছগুলো ফেলে দেওয়ায় কূলে ভেসে এসেছে। আবার কেউ বলছে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে এমনটা হতে পারে।

জেলা প্রশাসন বিষয়টি নিশ্চিত করে জানান, এটি একটি ব্যতিক্রম ঘটনা। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। জলবায়ু পরিবর্তনের প্রভাব নাকি অন্যকোন কারণে এই ঘটনা ঘটেছে সেটি গবেষণা করবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান।

উল্লেখ্য, গত কয়েক মাসের ব্যবধানে কয়েক দফায় সাগরে ভেসে এসেছিলো অসংখ্য জেলিফিশ। এর আগে সমুদ্র সৈকতে থেকে ভেসে এসেছিল কয়েকটি মৃত তিমি এবং কয়েক হাজার টন বর্জ্য।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

লালমোহনে জমি দখলে বাধা দেওয়ায় যুবদল নেতার বিরুদ্ধে মামলা, ষড়যন্ত্রের অভিযোগ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে আসছে মৃত মাছ

আপডেটের সময় ০৪:৫৯:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২