ভিয়েনা ০২:০৭ অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সঠিকভাবে ভোট দেয়া না হলে ভোট প্রদানের কারণে গুনার অংশ আমলনামায় জমা হয়- পীর সাহেব চরমোনাই সঠিকভাবে ভোট দেয়া না হলে গুনাহর অংশ আমলনামায় জমা হয় : পীর সাহেব চরমোনাই ইসলামের সাইনবোর্ড লাগিয়ে একটি দল দূর্নীতির অংশীদার হয়েছিল: চরমোনাই পীর সাফিয়া খানম বালিকা মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান পর্যবেক্ষক কার্ড ইস্যু নিয়ে নির্বাচন কমিশনের বিশেষ নির্দেশনা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ নির্বাচন স্থগিতের গুজবে কান না দেয়ার আহ্বান ইসির শৈলকুপায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ: বাধা দেওয়ায় যুবকদের মারধরের অভিযোগ টাঙ্গাইলে শহীদ জগলুর ৩৯তম মৃত্যুবার্ষিকী পালিত বাংলা হবে আফগান আমরা হবো তালেবান এটা জামায়াতে ইসলামীর স্লোগান – মেজর হাফিজ

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৩১:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২
  • ৩০ সময় দেখুন

ডেস্ক রিপোর্ট: গত শনিবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রভিন্সের স্ট্রেকস্প্রিট শহরের উজালা এলাকায় রহিম নামের এক বাংলাদেশীকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। দেশে ছুটি কাটিয়ে মাত্র দুই মাস আগে আফ্রিকায় ফিরে গিয়েছিলেন রহিম।

স্থানীয়রা জানান, শনিবার রাতে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করছিলেন রহিম। এ সময় দোকানের ওপরের টিন কেটে কয়েকজন সন্ত্রাসী তার দোকানে প্রবেশ করে। দোকানে প্রবেশের পর সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়লে গুলিবিদ্ধ হয়ে দোকানের ভেতরে মারা যান তিনি। রহিমকে হত্যার পর দোকান থেকে সন্ত্রাসীরা নগদ অর্থ ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

নিহত আবদুর রহিম নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের মধ্য কালিকাপুর গ্রামের সেকান্দার মুন্সিবাড়ির আলী আহম্মদের ছেলে। পাঁচ ভাইয়ের মধ্যে রহিম সবার ছোট ছিলেন।

রোববার (৩০ অক্টোবর) সকালে নিহতের বড় ভাই মোহাম্মদ সেলিম মিয়া বলেন, জীবিকার সন্ধানে ১০ বছর আগে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান আবদুর রহিম। আফ্রিকার উজালা এলাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠান চালু করেন তিনি। পরে সেদেশে বিয়ে করে স্ত্রী ও এক ছেলেসন্তান নিয়ে বসবাস করে আসছিলেন। ছুটিতে আসার পর গত আগস্টে বাড়ি থেকে পুনরায় আফ্রিকায় ফিরে যান রহিম।

২০১৪ সালে দক্ষিণ আফ্রিকায় আবদুর রহিমের আরেক ভাই তরিক উল্যাহকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

সঠিকভাবে ভোট দেয়া না হলে ভোট প্রদানের কারণে গুনার অংশ আমলনামায় জমা হয়- পীর সাহেব চরমোনাই

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা

আপডেটের সময় ০৪:৩১:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২