ভিয়েনা ০১:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব

জাতীয় বিদ্যুৎ সঞ্চালন গ্রিডে বিপর্যয়ের ফলে বিদ্যুৎবিহীন বাংলাদেশের অধিকাংশ এলাকা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৪৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অক্টোবর ২০২২
  • ১৩৪ সময় দেখুন

মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুর ২টা ৫ মিনিট থেকে বাংলাদেশের উত্তরাঞ্চলের কিছু অংশ বাদে সারা দেশ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে

বাংলাদেশ ডেস্কঃ বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (বিপিডিবি) ও পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ (পিজিসিবি)- এর কর্মকর্তাদের মতে, দেশের পূর্বাঞ্চলে, বিশেষ করে যমুনা নদীর পূর্ব দিকের জেলাগুলোর কোথাও কোথাও ট্রান্সমিশন লাইন ট্রিপ হয়েছে। পিজিসিবির একজন শীর্ষ কর্মকর্তা জানান, রংপুর বিভাগের কয়েকটি জেলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল। গ্রিড বিকল হয়ে যাওয়ায় ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে, একের পর এক কেন্দ্র বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়।

বিপিডিবি’র পরিচালক (জনসংযোগ) শামীম হাসান জানান, “বিপিডিবি এবং পিজিসিবি উভয় প্রতিষ্ঠানের প্রকৌশলীরা বিদ্যুৎ সঞ্চালন পুনরুদ্ধারের জন্য যথাসাধ্য চেষ্টা করছেন। দুপুর ২টা ৪৫ মিনিট পর্যন্ত বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে।” পিজিসিবি কর্মকর্তারা অবশ্য বলেছেন যে তারা গ্রিড বিপর্যয়ের সঠিক কারণ ও অবস্থান এখনও শনাক্ত করতে পারেনি।

এদিকে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের একজন কর্মকর্তা সংবাদ মাধ্যমকে জানান যমুনা সেতুর পূর্ব পাশের ন্যাশনাল গ্রিডে দুপুর ২টা পাঁচ মিনিটে বিপর্যয় হয়েছে। এর ফলে ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ দেশের বড় একটি এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে।

তিনি জানান, কোন গ্রিডে এবং কেন এই সমস্যার তৈরি হয়েছে, তা এখনো তারা বুঝতে পারছেন না। তবে তারা সেটি সমাধানের চেষ্টা করছেন। ইতোমধ্যে ময়মনসিংহসহ কয়েকটি এলাকার বিদ্যুৎ ব্যবস্থা চালু করা হয়েছে। কিন্তু পুরোপুরি স্বাভাবিক করতে সময় লাগবে বলে আভাস দিয়েছেন এই কর্মকর্তা।

দেশের বিভিন্ন স্থানে থাকা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো থেকে জাতীয় গ্রিডের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ করা হয়ে থাকে। সংরক্ষণের সুযোগ না থাকায় জাতীয় গ্রিডের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ করা হয়ে থাকে।

২০১৭ সালের ২ মে বাংলাদেশের ৩২টি জেলায় গ্রিড বিপর্যয়ের সর্বশেষ ঘটনা ঘটেছিল। তার আগে ২০১৪ সালের পহেলা নভেম্বর বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনা ঘটেছিল। তখন বিদ্যুত বিভাগের কর্মকর্তাদের উদ্ধৃত করে একাধিক রিপোর্টে বলা হয়, ভেড়ামারায় জাতীয় গ্রিডে বাংলাদেশ ও ভারতের বিদ্যুৎ সঞ্চালন লাইনে সংযোগস্থলে ওই ত্রুটি থেকেই বিভ্রাটের শুরু”।

কবির আহমেদ/ইবিটাইমস

জনপ্রিয়

টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

জাতীয় বিদ্যুৎ সঞ্চালন গ্রিডে বিপর্যয়ের ফলে বিদ্যুৎবিহীন বাংলাদেশের অধিকাংশ এলাকা

আপডেটের সময় ০৬:৪৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অক্টোবর ২০২২