ভিয়েনা ১২:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব

পনটুন স্থাপন করতে পরিদর্শনে বিআইডব্লিউটিএ’র কর্মকর্তারা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৩৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২
  • ১১০ সময় দেখুন

ভোলা জেলা প্রতিনিধিঃ ভোলার লালমোহনের লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের কাশেমগঞ্জ বাজার এলাকায় লঞ্চ ঘাটের পন্টুন না থাকায় দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাতে হচ্ছে হাজার হাজার যাত্রীদের। স্থানীয় ইউপি চেয়ারম্যান ও জনগণের দাবীর প্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে  ওই ঘাট পরিদর্শন করেছেন বিআইডব্লিউটিএ ভোলার সহকারী পরিচালক শহিদুল ইসলাম ও পরিদর্শক জাহিদুল ইসলাম।

পরিদর্শন শেষে খুব দ্রুত ওই ঘাট দিয়ে যাতায়াত করা কয়েক হাজার যাত্রীদের দুর্ভোগের কথা বিবেচনা করে শিগগিরই লঞ্চ ভিড়ানোর জন্য পন্টুন স্থাপনের আশ্বাস প্রদান করেন তারা।

বিআইডব্লিউটিএ ভোলার সহকারী পরিচালক মো. শহিদুল ইসলাম বলেন, পরিদর্শনের পরে মনে হয়েছে এ ঘাটে একটি পন্টুন স্থাপন অত্যান্ত জরুরী। তাই আমি শিগগিরই এখানে পন্টুন স্থাপনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে রিপোর্ট প্রেরণ করে সুপারিশ করবো। আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে কাশেমগঞ্জ বাজার ঘাটে পন্টুন স্থাপন করা সম্ভব হবে।

লর্ডহার্ডিঞ্জ ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মিয়া জানান, এ ঘাটটিতে দীর্ঘদিন পন্টুন না থাকায় কোনো লঞ্চ ভিড়ছে না। এতে করে উপজেলার কয়েকটি এলাকার অন্তত ৩০ হাজার যাত্রী দুর্ভোগে রয়েছেন। যাদের অতিরিক্ত সময় ও অর্থ নষ্ট করে দূর-দূরান্ত দিয়ে লঞ্চে উঠতে হয়। এছাড়া ঘাটে লঞ্চ না ভিড়ানোর কারণে এ এলাকা অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে রয়েছে। খুব শিগগিরই এখানে পন্টুন স্থাপন করলে যাত্রীদের দুর্ভোগ লাঘবসহ এলাকার অর্থনৈতিক অবস্থা স্বচ্ছল হবে বলে মনে করছেন এ জনপ্রতিনিধি।

মনজুর রহমান/ইবিটাইমস

জনপ্রিয়

টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পনটুন স্থাপন করতে পরিদর্শনে বিআইডব্লিউটিএ’র কর্মকর্তারা

আপডেটের সময় ০৭:৩৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২