ভিয়েনা ১১:১০ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানোর আইন নিয়ে উত্তাল ফ্রান্স, রাজপথে বিক্ষোভ আইনি প্রক্রিয়াতেই বাংলাদেশে ফিরতে হবে শেখ হাসিনাকে: আইনমন্ত্রী লালমোহনে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ ঝিনাইদহে শিক্ষার্থীদের সৃজনশীলতায় জীবন্ত ইসলামের ইতিহাস ও ঐতিহ্য ঝিনাইদহে জাতীয় শিক্ষক ফোরামের জেলা সম্মেলন, ৭ দফা দাবি চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিনপিং

সাফ শিরোপা জয়ে মেয়েদের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর অভিনন্দন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:০৫:০৭ অপরাহ্ন, সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২
  • ১০৮ সময় দেখুন

ডেস্ক রিপোর্ট: স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে অপরাজিত সাফ নারী চ্যাম্পিয়নশিপ-২০২২ শিরোপা জয়ে বাংলাদেশ নারী ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী সাফ চ্যাম্পিয়ন হওয়ার জন্য বাংলাদেশ নারী ফুটবল দলের সকল খেলোয়াড়, কোচ এবং কর্মকর্তাদের পাশাপাশি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বিএফএফ) সংশ্লিষ্ট কর্মকর্তাদের শুভেচ্ছা জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের ৭৭তম অধিবেশনে যোগ দিতে সরকারি সফরে থাকা প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেছেন, বাংলাদেশ দলের এই জয়ের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে সোমবার দশরথ স্টেডিয়ামে নেপালকে ৩–১ গোলে হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়। অধিনায়ক আসমা খাতুন হয়েছেন টুর্নামেন্টসেরা খেলোয়াড় ও রুপন চাকমা হয়েছেন টুর্নামেন্টসেড়া গোলকিপার।

অপরদিকে আরেক অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ নারী ফুটবল দলের সকল খেলোয়াড়, কোচ এবং কর্মকর্তাদের পাশাপাশি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বিএফএফ) সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সাফ শিরোপা জয়ে মেয়েদের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর অভিনন্দন

আপডেটের সময় ০৭:০৫:০৭ অপরাহ্ন, সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২