ভিয়েনা ১১:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব

তজুমদ্দিনে ফসলি জমিতে ইটভাটা স্থাপনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:১১:৪৩ অপরাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২
  • ১৫১ সময় দেখুন

ভোলা জেলা প্রতিনিধিঃ ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নে ফসলি জমিতে অবৈধভাবে ইটভাটা স্থাপনের প্রতিবাদে ও ভাটা অপসারণের দাবিতে মানববন্ধন করেছে ওই এলাকার সাধারণ মানুষ।

বুধবার দুপুরে শম্ভুপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড দক্ষিণ শম্ভুপুর গ্রামে সচেতন জনগোষ্ঠীর ব্যানারে শুভ সিটি ব্রিকসের সামনে এ মানববন্ধন করেন এলাকাবাসী ।

এসময় বক্তারা বলেন, ফসলি জমিতে ইটভাটা স্থাপনের কোনও নিয়ম না থাকলেও অবৈধভাবে ফসলি জমিতে ইটভাটা স্থাপন করেছেন আবুল কাশেম হাওলাদার। এনিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে জানানো হলেও ইটভাটা অপসারণে কোনও পদক্ষেপ নেননি তারা।

ইটভাটার কারণে আশেপাশের জমিতে চাষাবাদ বন্ধ হয়ে যাবে, পরিবেশ হুমকির মুখে পরবে। তাই ফসলি জমি ও পরিবেশ বাঁচাতে অবিলম্বে ইটভাটা অপসারণের দাবি জানান তারা। এসময় স্থানীয় জনসাধারণের সাথে একাত্মতা প্রকাশ করেন স্থানীয় জনপ্রতিনিধি,রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

এ বিষয়ে জানতে চাইলে শুভ সিটি ব্রিকসের মালিক আবুল কাশেম হাওলাদার বলেন, ইটভাটা স্থাপন সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে তার।

তজুমদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম বেগম বলেন, পূর্বের একটি লিখিত অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রশাসকের নির্দেশে ইটভাটার স্থান পরিদর্শনপূর্বক প্রতিবেদন প্রেরণ করা হয়েছে। তবে বর্তমানে ইটভাটা সংক্রান্ত কোনও অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মনজুর রহমান/ইবিটাইমস

জনপ্রিয়

টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

তজুমদ্দিনে ফসলি জমিতে ইটভাটা স্থাপনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

আপডেটের সময় ০২:১১:৪৩ অপরাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২