ভিয়েনা ০৫:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে সড়ক সম্প্রসারণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের ইট-বালিতে ঝুঁকিতে ৪০ লাখ টাকার প্রকল্প মন্ত্রণালয়ে ব্যয় সংকোচনে সাধনে এসি ব্যবহার করি না : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে যুবদল কর্মী নিহত লালমোহনে জেলেদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কলেজ ছাত্র রিজওয়ান রশীদের বানানো ‘রেসিং কার’ চালিয়ে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী জাপানে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা রাজধানীর বিয়াম ল্যাবরেটরি স্কুল পরিদর্শন প্রধানমন্ত্রীর বর্তমান সরকার মানুষের আশার প্রতিফলন: প্রধানমন্ত্রী স্পিকারের সহধর্মিণীর রুহের মাগফেরাত কামনায় দোয়া হবিগঞ্জের চুনারুঘাটে ‘বাল্লা লোকাল’ ট্রেন এখন শুধুই স্মৃতি

নাজিরপুরে আওয়ামী লীগের সাঃ সম্পাদকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগে সংবাদ সম্মেলন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৫১:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২
  • ৬০ সময় দেখুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট; পিরোজপুর: পিরোজপুরের নাজিরপুরে আ’লীগের সাধারন সম্পাদকের বিরুদ্ধে  স্বেচ্ছচারিতা ও বিভিন্ন অনিয়মের অভিযোগে
সংবাদ সম্মেলন করেছেন সংগঠনের নেতারা।

সোমবার (১৮ জুলাই) দুপুরে উপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ে সংগঠনের বিভিন্ন পদের ২৬ জনের স্বাক্ষরিত ওই সংবাদ সম্মেলনে  লিখিত বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের  যুগ্ম সাধারন সম্পাদক এ্যাডভোকেট নির্জন কান্তি বিশ্বাস। ওই সংবাদ সম্মেলনে সাধারন সম্পাদকের বিরুদ্ধে ওয়ার্ড সহ ইউনয়িন কমিটি ও ইউপি চেয়ারম্যান পদের মনোনয়ন  বানিজ্য সহ একক ভাবে এবং  সংগঠনের নিয়ম পরিপন্থীভাবে সংগঠন চালানোর অভিযোগ  করা হয়।

এ সময় জানানো হয়, গত ২০১৪ সালে সংগঠনের উপজেলা কমিটি গঠন হয়। ২০১৬ সালে সংগঠনের সভাপতি  আব্দুল মালেক বেপারীর মৃত্যুর  পর সংগঠনের পক্ষ থেকে এখানো কোন মিটিং দিতে পারেন নি। এতে সংগঠন নিস্ক্রীয় হয়ে পড়েছে। তিনি জাতীয় পর্টির উপজেলা কমিটির সাবেক সাধারন সম্পাদক ছিলেন। গত ২০০১ সালের পরে আ’লীগে যোগ দেন। তিনি আ’লীগের ত্যাগীদের বাদ দিয়ে  সাবেক জাতীয় পার্টির নেতাদের সংগঠনের বিভিন্ন স্থানে পদ দেয়া সহ বিভিন্ন ভাবে সুযোগ দিচ্ছেন । আর আ’লীগের ত্যাগীদের বিভিন্নভাবে হয়রানী করছেন। সম্প্রতি তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি নিজের সুবিধা মতো করতে  চেষ্টা করছেন।

সভাপতির মৃত্যুর পর গত ৬ বছরে কাউকে দায়িত্ব দেয়া হয় নি। এমন কি সাধারন সম্পাদক তার সুবিধা আদায়ে  বিভিন্ন  সময় বিভিন্ন জনকে সভাপতি পদের দায়িত্ব  দিয়ে ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠন করছেন।  তবে উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক মো. মোশারেফ হোসেন খান তার বিরুদ্ধে আনিত এমন অভিযোগ অস্বীকার করে বলেন, যারা অভিযোগ করেছেন তারা দলের কেউ নয়।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস

জনপ্রিয়

লালমোহনে সড়ক সম্প্রসারণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের ইট-বালিতে ঝুঁকিতে ৪০ লাখ টাকার প্রকল্প

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নাজিরপুরে আওয়ামী লীগের সাঃ সম্পাদকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগে সংবাদ সম্মেলন

আপডেটের সময় ০২:৫১:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২