ভিয়েনা ০২:০৮ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব

মঠবাড়িয়ায় নিজের বাল্য বিয়ে ঠেকাতে থানায় হাজির মাদ্রাসা ছাত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:২২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১
  • ১১০ সময় দেখুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট;পিরোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়ায় নুশরাত জাহান মিম (১৪) নামে এক মাদ্রাসা ছাত্রী নিজের বাল্য বিয়ে ঠেকাতে থানায় হাজির হয়েছে। মিম উপজেলার মিরুখালী ইউনিয়নের অহেদাবাদ গ্রামের নূর-আলা নূর ইসলামীয়া দাখিল মাদাসার অষ্টম শ্রেনীর ছাত্রী। সে ওই গ্রামের অটোরিক্সা চালক আব্দুর রহমানের মেয়ে। তার মা সম্প্রতি জর্ডান থেকে দেশে এসেছেন।গত সোমবার (১৩ ডিসেম্বর) রাতে ওই ছাত্রী  নিজের বিয়ে ঠেকাতে  থানায় গিয়ে হাজির হয়েছে।

মঠবাড়িয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রূপ কুমার পাল ওই ছাত্রীর বরাত দিয়ে জানান, জর্ডান ফেরৎ মা ও অটো চালক বাবা ওই ছাত্রীকে না জানিয়ে বিয়ে ঠিক করেন। সোমবার বিকেলে পার্শ্ববর্তী ভান্ডারিয়া উপজেলার হরিণ পালা গ্রাম থেকে মা-বাবার পছন্দ অনুযায়ী ছেলে পক্ষ দেখতে এসে আংটি পরিয়ে দেয়।

এসময় বিষয়টি মাদ্রাসা ছাত্রী নুশরাত জাহান মিম বুঝতে পেরে মা-বাবাকে না জানিয়ে রাতে থানায় গিয়ে হাজির হয়। থানা পুলিশ পুলিশ ঘটনাটি আমাকে অবহিত করলে আমি থানায় গিয়ে পুলিশের সহযোগিতা নিয়ে ওই ছাত্রীর মা-বাবাকে ডেকে এনে মুসলেকা গ্রহণ করি। এসময় তারা পূর্ণ বয়স না হওয়া পর্যন্ত মেয়ে বিয়ে দিবেন না বলে প্রতিশ্রতি দেন। তবে সব দোষ নিজেদের ওপর নিয়ে ছেলের (বর) তার নাম ঠিকানা বলতে রাজি হননি।

বাল্য বিয়ে ঠেকাতে মাদ্রাসা ছাত্রী নুশরাত জাহান মিম এর সাহসী কাজের প্রসংশা করে মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল বলেন, এভাবেই সকল শিক্ষার্থীর বাল্য বিবাহ বন্ধ করে বাল্য বিয়ে শুণ্যের কোঠায় নিয়ে যেতে পারে।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস

জনপ্রিয়

টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মঠবাড়িয়ায় নিজের বাল্য বিয়ে ঠেকাতে থানায় হাজির মাদ্রাসা ছাত্রী

আপডেটের সময় ০৬:২২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১