ভিয়েনা ১২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার: আইনমন্ত্রী আজ স্বাধীনতা পদক হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী টাইম ম্যাগাজিনে প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী, সংসদে ধন্যবাদ অস্ট্রিয়ার গ্র‍্যাজে (Graz) বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন লালমোহন হাফিজিয়া মাদ্রাসার ভবন নির্মাণ কাজ বন্ধ করায় বিপাকে দুই শতাধিক শিক্ষার্থী লালমোহনে আন্তঃজেলা মাদক ও জাল টাকার ব্যবসায়ী আটক ইরাকে ইরানি কুর্দিদের ওপর ড্রোন হামলায় নিহত ১ মন্ত্রিসভার আকার ছোট করলেন মালদ্বীপের প্রেসিডেন্ট কৃষি খাতে ১,১৫০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে : তথ্য উপদেষ্টা আগামী দুই মাসেও জ্বালানি তেলের সমস্যা হবে না

ফ্রান্সের জাতীয় পতাকার রং বদল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:২০:১৯ অপরাহ্ন, বুধবার, ১৭ নভেম্বর ২০২১
  • ৫৫ সময় দেখুন

ইউরোপ ডেস্ক: পাঁচ দশক পর বদলে গেল ফ্রান্সের জাতীয় পতাকার রং। ফরাসি সরকারি কর্মকর্তারা স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ ত্রিবর্ণ পতাকার গাঢ় নীল রঙ পাল্টে গাঢ় নেভি-ব্লু  করার সিদ্ধান্ত নিয়েছেন।

ফরাসি সরকার সূত্রে বলা হয়েছে, প্রেসিডেন্ট ম্যাক্রোঁ পুরনো নেভি ব্লু  রঙকে ফিরিয়ে এনেছেন কারণ এই রং ফরাসি বিপ্লবের প্রতীক। ১৯৭৬ সাল পর্যন্ত জাতীয় পতাকায় নেভি ব্লু  রঙই ব্যবহার হত। তারপর তৎকালীন প্রেসিডেন্ট জিসার্ড দেএস্টেইং পতাকার রংবদল করেন। ইউরোপিয়ান ইউনিয়নের পতাকার সঙ্গে সামঞ্জস্য রেখে গাঢ় নীল করেন রঙ।

ফরাসি রাষ্ট্রপতি ভবন এলিসে প্যালেস থেকে অবশ্য কোনও সরকারি আদেশ জারি হয়নি পতাকার রঙ বদল নিয়ে। কোনও সরকারি প্রতিষ্ঠানেও নির্দেশিকা দেওয়া হয়নি।

তবে, অনেকেই রাষ্ট্রপতির সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। তাঁদের মতে, নেভি-ব্লু  রঙ ভাল লাগছে না দেখতে। আবার অনেকে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার: আইনমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ফ্রান্সের জাতীয় পতাকার রং বদল

আপডেটের সময় ০৬:২০:১৯ অপরাহ্ন, বুধবার, ১৭ নভেম্বর ২০২১