ভিয়েনা ১০:৩০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক দুই আসনের উপনির্বাচন: ১৬ মার্চ থেকে শুরু প্রচারণা কেবলমাত্র ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ই যুদ্ধের অবসান ঘটাতে পারে : ট্রাম্প মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে : জাতিসংঘ মহাসচিব ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া ইরানকে হামলা বন্ধের আহ্বান ইইউ ও উপসাগরীয় দেশগুলোর ইরান থেকে নাগরিক সরিয়ে নিচ্ছে ইন্দোনেশিয়া লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যের বাহরাইনে প্রবাসীদের সতর্ক থাকতে দূতাবাস থেকে নির্দেশনা

আবারো এক দিনের রিমান্ডে নায়িকা পরীমনি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৪০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অগাস্ট ২০২১
  • ৩৬ সময় দেখুন

ঢাকাঃ চিত্রনায়িকা পরীমনির মাদক আইনের মামলায় তৃতীয় দফায় এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। নাকচ হয়েছে জামিন আবেদন।

বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় চিত্রনায়িকা পরীমণিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মহানগর হাকিম আদালতে আনা হয়। রাখা হয় আদালতের হাজতখানায়। বেলা বারোটারা দিকে মাদক মামলার রিমান্ড শুনানীতে ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলামের আদালতে  তোলা হয় পরীমণিকে। শুনানি হয় তার জামিনের জন্য করা আবেদনেরও।

শুনানিতে একই বিষয়ে জিজ্ঞাসাবাদের নামে পরীমণিকে হয়রানির অভিযোগ করেছেন তার আইনজীবী। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবীর দাবি, ভয়াবহ মাদকের উৎস জানতেই বারবার পরীমণিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তৃতীয় দফায় রিমান্ডকে প্রচলিত আইনের সাথে সাংঘর্ষিক মনে করেন পরীমণির আইনজীবী। আর রিমান্ডে নেয়ার যৌক্তিকতা তুলে ধরে রাষ্ট্রপক্ষ। পরে শুনানি শেষে আদালত পরীমনিকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের রিমান্ড দেন আদালত।

গত ৪ আগস্ট রাজধানীর বনানীর বাসা থেকে গ্রেফতার করা  হয় পরীমণিকে।

ঢাকা/ইবিটাইমস/আরএন

জনপ্রিয়

লালমোহনে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আবারো এক দিনের রিমান্ডে নায়িকা পরীমনি

আপডেটের সময় ০১:৪০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অগাস্ট ২০২১