ভিয়েনা ০৯:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানোর আইন নিয়ে উত্তাল ফ্রান্স, রাজপথে বিক্ষোভ আইনি প্রক্রিয়াতেই বাংলাদেশে ফিরতে হবে শেখ হাসিনাকে: আইনমন্ত্রী লালমোহনে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ ঝিনাইদহে শিক্ষার্থীদের সৃজনশীলতায় জীবন্ত ইসলামের ইতিহাস ও ঐতিহ্য

হবিগঞ্জে ট্রাক চাপায় ৬ অটোরিক্সা যাত্রী নিহত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:০১:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ অগাস্ট ২০২১
  • ৯৬ সময় দেখুন

মোতাব্বির কাজলঃ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রাক ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হয়েছেন ৬ জন। নিহতরা সবাই অলিপুরস্থ প্রাণআরএফএল কোম্পানির শ্রমিক বলে জানা গেছে।

সোমবার (১৬ আগস্ট) সকাল ৮ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নছরতপুর গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সহযোগীতায় হতাহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেয়া হয়।

শায়েস্তাগঞ্জ থানার (ওসি) অজয় চন্দ্র দেব জানান, শায়েস্তাগঞ্জ থেকে অলিপুর গামী ছেড়ে যাওয়া একটি সিএনজি অটোরিক্সা নছরতপুর এলাকায় পৌছলে ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। আর এতে করে দুমড়ে-মুচরে যায় সিএনজি অটোরিক্সাটি। ঘটনাস্থলেই নিহত হন ৬ অটোযাত্রী। তাদের মধ্যে দুই জন নারী ও ৪ জন পুরুষ রয়েছে।

নিহতরা হলেন- জেলার চুনারুঘাট উপজেলার শ্রী বাউত গ্রামের আকবর আলীর স্ত্রী রাহেলা খাতুন (৩০), একই গ্রামের সফর আলীর পুত্র স্বপন মিয়া (২৮), আবুল হোসেনের পুত্র আব্দুল আহাদ (৩৫), শায়েস্তাগঞ্জ উপজেলার বরমপুর গ্রামের আনফর আলীর পুত্র আলা উদ্দিন (৩৫), চুনারুঘাট উপজেলার পান্ডাইল গ্রামের আব্দুল্লাহ মিয়ার পুত্র সোহাগ মিয়া (২৬) ও হনুফা বেগম (২৭) নামে এক নারী।

এদিকে, খবর পেয়ে নিহতের স্বজনরা হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে গিয়ে ভীড় জমিয়েছেন। এসময় কান্নায় ভেঙ্গে পড়তে দেখা যায় নিহতের স্বজনদের।

হবিগঞ্জ/ইবিটাইমস/আরএন

জনপ্রিয়

ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জে ট্রাক চাপায় ৬ অটোরিক্সা যাত্রী নিহত

আপডেটের সময় ০৫:০১:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ অগাস্ট ২০২১