ভিয়েনা ০৯:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানোর আইন নিয়ে উত্তাল ফ্রান্স, রাজপথে বিক্ষোভ আইনি প্রক্রিয়াতেই বাংলাদেশে ফিরতে হবে শেখ হাসিনাকে: আইনমন্ত্রী লালমোহনে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ ঝিনাইদহে শিক্ষার্থীদের সৃজনশীলতায় জীবন্ত ইসলামের ইতিহাস ও ঐতিহ্য

বাংলাদেশসহ ৬ দেশের জন্য ট্রানজিট সুবিধা চালু করল আমিরাত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৩২:৪০ অপরাহ্ন, বুধবার, ৪ অগাস্ট ২০২১
  • ১৩৩ সময় দেখুন

ঢাকা: বাংলাদেশসহ ছয় দেশের যাত্রীদের জন্য আবারও ট্রানজিট সুবিধা চালু করেছে সংযুক্ত আরব আমিরাত। এসব দেশের যাত্রীরা বৃহস্পতিবার থেকে সেখানে ট্রানজিট নিতে পারবেন। বুধবার এমিরেটস ও ইত্তেহাদ এয়ারলাইন্সের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

অপর পাঁচটি দেশ হলো-আফগানিস্তান, ইন্দোনেশিয়া, দক্ষিণ আফ্রিকা, ভিয়েতনাম ও জাম্বিয়া।

করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির কারণে বাংলাদেশসহ বিশ্বের বেশ কয়েকটি দেশের সঙ্গে ফ্লাইট পরিচালনা বন্ধ রাখে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক এয়ারলাইন্স এমিরেটস ও ইত্তেহাদ।

তবে, ঢাকা থেকে ফ্লাইট চালু না থাকলেও, বিদেশ থেকে ঢাকায় যাত্রী পরিবহন করত এই এয়ারলাইন্স দুটি।

এমিরেটস এয়ারলাইন্সের ওয়েবসাইটে বলা হয়েছে, ‘যেহেতু কিছু বিধিনিষেধ শিথিল করা হয়েছে। ‍সুতরাং, যত শিগগির সম্ভব আমরা অতিথিদের সংযুক্ত আরব আমিরাত ভ্রমণ ও ট্রানজিটের জন্য আবারও ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছি।’

এছাড়া বলা হয়েছে, ‘আমরা শুধু ট্রানজিট যাত্রীদের জন্য বাংলাদেশ থেকে বাতিলকৃত ফ্লাইটগুলো পরিচালনা করতে কাজ করছি।’

ইত্তেহাদ এয়ারলাইন্স জানিয়েছে, ফ্লাইট বাতিলের কারণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা হচ্ছে। একবার শিডিউল নিশ্চিত হওয়ার পর যাত্রীরা পুনরায় তাদের বুকিং নিশ্চিত করতে পারবেন।

যাদের বৈধ নাগরিকত্ব আছে এবং সংযুক্ত আরব আমিরাত থেকে সবগুলো ভ্যাকসিন নিয়েছেন, দ্বিতীয় ডোজ ভ্যাকসিন নেওয়ার পর ১৪ দিন পার হয়েছে এবং যাদের সরকারি কর্তৃপক্ষের অনুমোদিত ভ্যাকসিন সার্টিফিকেট আছে তারা সংযুক্ত আরব আমিরাতে প্রবেশ করতে পারবেন।

এছাড়া ৭২ ঘণ্টার মধ্যে করা পিসিআর টেস্টের নেগেটিভ রেজাল্ট নিয়ে যেকোনো দেশের যাত্রীরা সংযুক্ত আরব আমিরাতের ট্রানজিট নিতে পারবেন।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বাংলাদেশসহ ৬ দেশের জন্য ট্রানজিট সুবিধা চালু করল আমিরাত

আপডেটের সময় ০৫:৩২:৪০ অপরাহ্ন, বুধবার, ৪ অগাস্ট ২০২১