ভিয়েনা ০৮:২৬ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার

৭ দিনে ১ কোটি মানুষকে ভ্যাকসিন দেয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৫৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ১ অগাস্ট ২০২১
  • ৫৪ সময় দেখুন

ঢাকা: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আগামী ৭ থেকে ১৪ আগস্ট এই ৭ দিনে উৎসবমূখর পরিবেশে দেশের অন্তত ১ কোটি মানুষকে ভ্যাকসিন দেয়া হবে।

তিনি বলেন, দেশের ইউনিয়ন বা ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে রাজধানী পর্যন্ত সর্বোত্র এই টিকা উৎসব চলবে। এই ভ্যাকসিন প্রদানে বয়স্ক মানুষকে অগ্রাধিকার দিয়ে তারপর অন্যান্য ব্যক্তিদেরকে ভ্যাকসিন প্রদান করা হবে।

স্বাস্থ্যমন্ত্রী রোববার মহাখালীস্থ বিসিপিএস অডিটরিয়াম হলে ২০২০-২১ সালের ১ম বর্ষ এমবিবিএস ক্লাস শুরুর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।

দেশের স্বাস্থ্যখাত নিয়ে নানা সমালোচনার জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনাভাইরাস সৃষ্টির আগে এর চিকিৎসা বিষয়ে কারও কিছু জানা ছিল না। আমরা অতিদ্রুত শিক্ষা নিয়েছি। মাত্র ১টি ল্যাব থেকে প্রায় সাড়ে ছয়শত ল্যাব করা হয়েছে।

তিনি বলেন, ১৭-১৮ হাজার হাসপাতাল শয্যা করা হয়েছে। আইসিইউ, এইচডিইউ সংখ্যা বৃদ্ধিসহ দেশজুড়ে ব্যাপকহারে অক্সিজেন সরবরাহের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দেশের স্বাস্থ্যখাত ভালো সেবা দিয়েছে বলেই দেশের অর্থনীতি এখনো বিশ্বের বহু দেশের অর্থনীতি থেকে এগিয়ে রয়েছে বরেও দাবি করেন স্বাস্থ্যমন্ত্রী।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. টিটু মিয়া।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

৭ দিনে ১ কোটি মানুষকে ভ্যাকসিন দেয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

আপডেটের সময় ০৫:৫৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ১ অগাস্ট ২০২১