ভিয়েনা ০১:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে বিরোধী জোটের দিকে সহযোগিতার হাত বাড়াল আরব দলগুলো লালমোহনে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু, ঘাতক যান অজ্ঞাত শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ: শিক্ষামন্ত্রী দেশত্যাগে নিষেধাজ্ঞা, তবু যুক্তরাষ্ট্রে বলসোনারো? চোটে মুশফিক ছিটকে গেলেন, মিরপুর টেস্টে খেলছেন হৃদয় বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে জাপানকে প্রধানমন্ত্রীর আহ্বান লালমোহনে টেন্ডার ছাড়াই অর্ধ কোটি টাকার গাছ কর্তন! ইউএনও’র নীরব ভূমিকা ঝালকাঠিতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঝালকাঠিতে ইলিশ রক্ষার অভিযানে হামলা, আহত ৭ চরফ্যাশনে কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

করোনায় বাংলাদেশে একদিনে সর্বোচ্চ ১১৯ জনের মৃত্যুর রেকর্ড

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৪৫:০৪ অপরাহ্ন, রবিবার, ২৭ জুন ২০২১
  • ১২১ সময় দেখুন

ঢাকা: বাংলাদেশে করোনাভাইরাসে একদিনে সর্বোচ্চ রেকর্ডসংখ্যক ১১৯ জন মারা গেছেন। এদের মধ্যে পুরুষ ৭৫ ও নারী ৪৪ জন। রোববার স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এসব তথ্য জানানো হয়।

এর আগে গত ২৫ জুন ১০৮ জন, গত ১৯ এপ্রিল ১১২ জন এবং ১৮ এপ্রিল হয়েছিল ১০২ জনের মৃত্যুর রেকর্ড।

এদিকে গত ২৪ ঘন্টায় নতুন শনাক্ত হয়েছেন ৫ হাজার ২৬৮ এবং সুস্থ হয়েছেন ৩ হাজার ২৪৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, এখন পর্যন্ত দেশে করোনা মহামারিতে মারা গেছেন ১৪ হাজার ১৭২ জন। করোনা শনাক্তের বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৬০ শতাংশ। দেশে গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২১ দশমিক ৫৯ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে এ পর্যন্ত মোট ৬৫ লাখ ৬ হাজার ৭৮১ জনের নমুনা পরীক্ষায় ৮ লাখ ৮৮ হাজার ৪০৬  জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৬৫ শতাংশ ।

ঢাকা/ইবিটাইমস/আরএন

ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে বিরোধী জোটের দিকে সহযোগিতার হাত বাড়াল আরব দলগুলো

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

করোনায় বাংলাদেশে একদিনে সর্বোচ্চ ১১৯ জনের মৃত্যুর রেকর্ড

আপডেটের সময় ০৬:৪৫:০৪ অপরাহ্ন, রবিবার, ২৭ জুন ২০২১