ভিয়েনা ১২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জ্বালানির পরিস্থিতি সামাল দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে: বাণিজ্যমন্ত্রী শিশুদের টিকাদান কর্মসূচি লক্ষ্যমাত্রা অর্জনের পথে: জাতিসংঘ ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে ইরানি তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন বাহিনীর অভিযান : পেন্টাগন প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক ইরানে সহায়তা পাঠালো বাংলাদেশ জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর লালমোহনে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করলেন ৯৯ ব্যাচের শিক্ষার্থীরা নবীগঞ্জে কলেজছাত্র নিহতের ঘটনায় তিনজন গ্রেপ্তার ৪৯৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার নিয়োগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মতি

ভোলার ২৫’শত পরিবারের কাছে পৌঁছেছে রেড ক্রিসেন্টে সোসাইটির ত্রান-সামগ্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:০৩:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১
  • ৫৫ সময় দেখুন

ভোলা প্রতিনিধি: ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত আড়াই হাজার পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। সংস্থাটির ফোর্কাস্ট বেইসড আর্লি অ্যাকশন প্রোগ্রামের পক্ষ থেকে জেলার উপকূলীয় সাতটি উপজেলার বিভিন্ন পরিবারকে এ সহায়তা দেয়া হয়।

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট ঝড়ো বাতাসে সরকারি হিসাবে ভোলার ৭টি উপজেলায় ১১ হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এর মধ্যে আংশিক বিধ্বস্ত হয়েছে ৭ হাজার ৭৩০টি ঘর। সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে ৩ হাজার ৫৭৯টি ঘর। এসব পরিবারের মধ্যে ক্ষতিগ্রস্ত ২৫০০ পরিবারকে আড়াই কেজি চিড়া, এক কেজি চিনি, দুই লিটার পানি, দুটি সাবান, বিস্কুট, সার্জিক্যাল মাস্ক, স্যালাইন, শুকনা খাবারসহ হাইজিন পার্সেল, তারপলিন বিতরণ করা হয়।

ত্রাণ কার্যক্রম সঠিক ভাবে পরিচালনায় দায়িত্ব পালন করেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ভোলা জেলা ইউনিটের সেক্রেটারি মোঃ আজিজুল ইসলাম ও নির্বাহী আলহাজ্ব ফেরদৌস আহমেদ।

ত্রান সামগ্রী মানুষের কাছে পৌছাতে ভূমিকা রাখেন, সোসাইটি ভোলা জেলা ইউনিটের যুব প্রধান আদিল হোসেন তপু, প্রশিক্ষণ বিভাগের বিভাগীয় প্রধান সাদ্দাম হোসেন রনি, যুব সদস্যদের মধ্যে নাঈম হাসান, রহমান মিম, সুমন, নোমান, আল-আমিন সহ আরো অনেকে।

ভোলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি মো. আজিজুল ইসলাম বলেন, ‘আর্তমানবতার সেবায় যেকোনো দুর্যোগে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সবার আগে সাড়া দেয়। এরই ধারাবাহিকতায় ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যেন খাবারের সংকটে কিংবা অসুস্থ হয়ে না পড়ে, সে জন্য রেড ক্রিসেন্ট সোসাইটির ফোর্কাস্ট বেইসড আর্লি অ্যাকশন প্রোগ্রামের পক্ষ থেকে উপকূলীয় জেলা ভোলার ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছি। আমরা ভোলা জেলা ইউনিট ক্ষতিগ্রস্ত এলাকা পর্যবেক্ষণ করে তাদের মাঝে এই ফুড প্যাকেজ পৌঁছে দিচ্ছি। ত্রান পেয়ে খুব খুশি হয়েছেন উপকূলীয় এলাকার ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্তরা।

সাব্বির আলম বাবু /ইবি টাইমস/এমএন

জনপ্রিয়

জ্বালানির পরিস্থিতি সামাল দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে: বাণিজ্যমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলার ২৫’শত পরিবারের কাছে পৌঁছেছে রেড ক্রিসেন্টে সোসাইটির ত্রান-সামগ্রী

আপডেটের সময় ১০:০৩:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১