ভিয়েনা ০৮:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে ইরানি তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন বাহিনীর অভিযান : পেন্টাগন প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক ইরানে সহায়তা পাঠালো বাংলাদেশ জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর লালমোহনে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করলেন ৯৯ ব্যাচের শিক্ষার্থীরা নবীগঞ্জে কলেজছাত্র নিহতের ঘটনায় তিনজন গ্রেপ্তার ৪৯৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার নিয়োগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মতি মার্কিন অবরোধ থাকলে হরমুজ খুলবে না: ইরান সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন আজ

ওমানে করোনায় বাংলাদেশি ২ ভাইয়ের মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:২৫:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ জুন ২০২১
  • ৭৯ সময় দেখুন

ওমান: করোনায় আক্রান্ত হয়ে মাত্র সাত ঘণ্টার ব্যবধানে ওমানে ২ প্রবাসী বাংলাদেশি মারা গেছেন। তারা দু’জন সহোদর ছিলেন।

নিহতরা হলেন- চট্টগ্রামের রাউজানের মৃত সোলতান আহমদের ছেলে আবুল কালাম (৬২) ও আবুল কাশেম (৫২)।

স্থানীয়রা জানান, দুই ভাই ওমানের রাজধানী মাস্কাটে ব্যবসা করতেন এবং আমরাত এলাকায় এক সঙ্গে থাকতেন।

এদিকে পারিবারিক সূত্র জানিয়েছে, ছোট ভাই আবুল কাশেম বুধবার (২ জুন) রাত ১০টা ১৫ মিনিটে রাজধানী মাস্কাটের কৌলা হাসপাতালে এবং বড় ভাই আবুল কালাম বৃহস্পতিবার (৩জুন) সকাল ৫ টা ৫০ মিনিটে মাস্কাট রয়েল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

দু’জনেই করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন বলে তাদের পরিবার নিশ্চিত করেছে। ঈদের কয়েকদিন আগে থেকে দুই ভাইয়ের মধ্যে করোনার উপসর্গ দেখা যায়। প্রথমে প্রাথমিক চিকিৎসা, পরে অক্সিজেনের পরিমাণ কমে গেলে বেসরকারি ক্লিনিকে এবং অবস্থার অবনতি হলে আলাদা দুটি সরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করানো হয়। সেখানেই তাদের দু’জনের মৃত্যু হয়।

বড় ভাই আবুল কালাম দীর্ঘ ৩৮ বছর ওমান প্রবাসী এবং পরিবার নিয়ে থাকতেন।  তার দুই ছেলে ও এক মেয়ে আছে। ছোট ভাই আবুল কাশেমের পরিবার দেশে থাকেন। তার ৩ মেয়ে সন্তান আছে।

ডেস্ক/ইবিটাইমস/এমএন

জনপ্রিয়

ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ওমানে করোনায় বাংলাদেশি ২ ভাইয়ের মৃত্যু

আপডেটের সময় ০৩:২৫:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ জুন ২০২১