ভিয়েনা ০২:১৯ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আল-আকসায় লাখো মুসল্লির জুমার নামাজ আদায় প্রধানমন্ত্রী ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন আগামী ১৪ এপ্রিল লালমোহন উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ লালমোহনে ভুয়া স্টাম্পের মাধ্যমে জমি দখলের অভিযোগ আশ্রিতের বিরুদ্ধে রাজশাহীতে পুলিশের অভিযানে ২৬জন গ্রেফতার ‘পরবর্তী লক্ষ্য মঙ্গল গ্রহ!’: আর্টেমিস নভোচারীদের অভিনন্দন বার্তায় ট্রাম্প হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি না পেয়ে শারজাহ বন্দরেই ফিরছে ‘বাংলার জয়যাত্রা’ যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ইসলামাবাদে মার্কিন-ইরান বৈঠক অবরোধের ৪০ দিন পার হলেও চাল না পাওয়ায় জেলেদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু

লালমোহনে ভুয়া স্টাম্পের মাধ্যমে জমি দখলের অভিযোগ আশ্রিতের বিরুদ্ধে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:০৯:১৫ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
  • ৩ সময় দেখুন

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহনে আশ্রিত ব্যাক্তি ভুয়া স্টাম্পের মাধ্যমে নিজেকে জমির মালিক দাবি করার অভিযোগ পাওয়া গেছে। জমির মূল মালিক মারা যাওয়ার পর ভুয়া স্টাম্প তৈরী করে জমি দখল করে ভবন নির্মাণ করছেন। শুধু তাই নয়, জমির মূল মালিকদের বিরুদ্ধে নানা লোকজন দিয়ে ফেসবুকে মিথ্যা তথ্য প্রচার করাচ্ছেন বলেও অভিযোগ উঠেছে।

ওয়ারিশ সূত্রে জমির বর্তমান মালিক মো. ইকবাল অভিযোগ করে বলেন, পশিচম চর উমেদ ইউনিয়নের ৯নং ওয়ার্ড সৈনিক বাজারের পূর্ব পাশে জেএল নং ৩০, এসএ খতিয়ান ১৩৩, দাগ নং ৫১১৯, বিএস খতিয়ান ৬৯৩ ও দাগ নং ১০৫২৩ দাগের ১০ শতাংশ এবং ১০৫২৯ দাগে ৩ শতাংশ মোট ১৩ শতাংশ জমির মালিক আমার দাদার ওয়ারিশ সূত্রে আমরা।

আমার চাচা মো. সেলিম পাটোয়ারী ভোলা থেকে আসা অসহায় ইব্রাহিমকে তার পরিবার নিয়ে ওরকাইত হিসেবে আমাদের জমিতে তাকে থাকতে দেন। চাচা সেলিম পাটোয়ারী মারা যাওয়ার পর ওরকাইত ইব্রাহিম ভুয়া স্টাম্প তৈরী করে সকলের কাছে বলছেন চাচা নাকি তার কাছে পোনে ৬শতাংশ জমি বিক্রি করে গেছে। কিন্তু কোন দলিল দেখাতে পারেনি। এখন আমাদের জমিতে ইব্রাহিম জোর করে ভবন তৈরী করছে।

আমরা বাঁধা দিলে সে উল্টো আমাদের নামে বিভিন্ন অপপ্রচার করছে। তার বিরুদ্ধে থানায় অভিযোগ ও আদালতে আমরা মামলা করেছি। আমরা এলাকায় না থাকায় ওরকাইত হিসেবে থাকতে দেয়ার কারনে এবং ইব্রাহিমের এখন টাকা পয়সা হওয়ার কারনে এখন সে আমাদের জমির মালিকানা দাবি করছে। আমরা আমাদের জমি ফেরত চাই এবং সঠিক বিচার চাই।

এ ব্যাপারে মো. ইব্রাহিম বলেন, আমাদেরকে সেলিম পাটোয়ারী এই জমিতে থাকতে দিয়েছে। এবং আমি ২০১০ সালে সেলিম পাটোয়ারী থেকে এই জমির পোনে ৬ শতাংশ ক্রয় করে নিয়েছি। ক্রয়ের ষ্টাম্প রয়েছে। দলিল নেই। দলিল ছাড়া জমির মালিক হওয়া যায় কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দলিল দিবে বলে দেয়নি এবং সেলিম পাটোয়ারী মারা গিয়েছে তাই দলিল নিতে পারিনি। তাছাড়া এই জমি সেলিম পাটোয়ারির নয় এটা হিন্দুদের সম্পত্তি।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

আল-আকসায় লাখো মুসল্লির জুমার নামাজ আদায়

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে ভুয়া স্টাম্পের মাধ্যমে জমি দখলের অভিযোগ আশ্রিতের বিরুদ্ধে

আপডেটের সময় ০৩:০৯:১৫ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬