ভিয়েনা ০৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত অবরোধের ৩৬ দিন পার হলেও চাল পায়নি লালমোহনের জেলেরা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী ইউক্রেনের দক্ষিণে রুশ হামলায় নিহত ৩ কুয়েতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকবিলায় বিমান প্রতিরক্ষা সক্রিয় : সেনাবাহিনী ‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর ঝালকাঠিতে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচির উদ্বোধন খোয়াই ব্রিজে টমটমের ধাক্কা: নিচে পড়ে নারীর মৃত্যু

লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা জব্দ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:২৩:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
  • ৭০ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : লালমনিরহাট সীমান্তে অভিযান চালিয়ে সাড়ে ১১ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার দুপুর ১ টায় লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত এলাকায় চলমান গোয়েন্দা তথ্যভিত্তিক চোরাচালান ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে অনন্তপুর বিওপির একটি বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে।

গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার (১৬ মার্চ) দুপুর ১২টা ২০ মিনিটে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ভেন্নিতলা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে টহলদল সন্দেহভাজন এক ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে সে বহনকৃত মালামাল ফেলে দ্রুত ভারতের দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় সাড়ে ১১ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।

বিজিবি সূত্র আরো জানায়, জব্দকৃত গাঁজার সরকারি সিজার মূল্য ৪০ হাজার ২৫০ টাকা। এ ঘটনায় জড়িত চোরাচালান চক্রের সদস্যদের শনাক্তে তথ্য সংগ্রহপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

তিনি আরও বলেন, এ ধরনের অভিযান চোরাচালান ও মাদকমুক্ত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
ঢাকা/এসএস

জনপ্রিয়

লালমোহনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা জব্দ

আপডেটের সময় ১০:২৩:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬