ভিয়েনা ০৪:২৯ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

হবিগঞ্জে গাঁজা ও গরুসহ বিপুল টাকার মালামাল আটক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:০৩:৫০ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
  • ১২৩ সময় দেখুন

মোতাব্বির হোসেন কাজল, হবিগঞ্জ : হবিগঞ্জের চুনারুঘাটে পৃথক দুই অভিযানে প্রায় আট লক্ষ টাকা মূল্যের ৫৫ কেজি ভারতীয় গাঁজা ও ৮টি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (৭ মার্চ) ভোররাত ও সকালে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর সাতছড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত প্রায় ২টার দিকে সাতছড়ি বিওপির একটি বিশেষ টহলদল সিমান্তের শালবাগান এলাকায় টহল পরিচালনা করে। এ সময় কয়েকজন মাদক পাচারকারী ভারত থেকে বস্তা বহন করে বাংলাদেশের দিকে আসছিল। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা বস্তাগুলো ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া বস্তাগুলো তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় ৫৫ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়।

এদিকে একই দিনে সকাল ৮টার দিকে সাতছড়ি বিওপির টহলদল আরেকটি বিশেষ অভিযান চালিয়ে ভারত থেকে পাচারকৃত মালিকবিহীন ৮টি গরু জব্দ করে। জব্দকৃত গরু ও গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় আট লক্ষ টাকা।

বিজিবি জানায়, জব্দকৃত গরু ও মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ জেলা কাস্টমস ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জে গাঁজা ও গরুসহ বিপুল টাকার মালামাল আটক

আপডেটের সময় ০২:০৩:৫০ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬