ভিয়েনা ০৫:৫৮ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

চরফ্যাশনে বসতভিটা দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:২৮:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • ৯৯ সময় দেখুন

শহিদুল ইসলাম জামালা, চরফ্যাশন : ভোলার চরফ্যাশন উপজেলার নুরাবাদ ইউনিয়নের চর তোফাজ্জল গ্রামে বসতভিটা দখলকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ৩ জন আহত হয়েছেন। আহতরা হলেন রিপন, তার স্ত্রী তাছলিমা ও আরও একজন। আহতদের উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সোমবার (২ মার্চ) দুপুরে উপজেলার নুরাবাদ ইউনিয়নের চর তোফাজ্জল গ্রামের ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার মৃত বাস্সু বেপারীর দুই ছেলে কায়ছর আহম্মেদ ও শাহে আলম তালুকদারের মধ্যে জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে দীর্ঘদিন ধরে উচ্চ আদালতে মামলা চলমান রয়েছে। এর জের ধরে সোমবার দুপুরে শাহাজাহান তালুকদার ও তার ছেলে টিপুসহ কয়েকজন সংঘবদ্ধ হয়ে মৃত কায়ছর আহম্মেদের ছেলে রিপন ও রাসেলের বসতভিটা জোরপূর্বক দখলের চেষ্টা করেন।

এ সময় রিপন ও রাসেল বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, শাহজাহান তালুকদার ও তার ছেলে টিপু রিপন ও তার স্ত্রী তাছলিমাকে এলোপাতাড়ি মারধর করলে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আহত রিপন বলেন, “আমাদের বসতভিটা দখল করতে শাহজাহান তালুকদার ও তার ছেলে টিপু এলে আমরা বাধা দিই এবং বলি বিষয়টি আদালতে বিচারাধীন। এতে তারা ক্ষিপ্ত হয়ে আমাকে ও আমার স্ত্রীকে মারধর করে আহত করে। পরে উল্টো আমাদের পাঁচজনকে আসামি করে একটি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।”

এ বিষয়ে দুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, শাহজাহান তালুকদার বাদী হয়ে একটি মামলা করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :
জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চরফ্যাশনে বসতভিটা দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩

আপডেটের সময় ০২:২৮:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬