ভিয়েনা ০৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

হাসপাতালে কাউকে দালালি করতে দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:০৪:২৩ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
  • ৬৪ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : দেশের সরকারি হাসপাতালে দালালচক্রের দৌরাত্ম্যের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, ‘হাসপাতালে কাউকে দালালি করতে দেওয়া হবে না। রোগীদের কাছ থেকে ট্রলি ভাড়া বা অন্য কোনোভাবে অবৈধভাবে টাকা নেওয়ার সুযোগ থাকবে না। দালালমুক্ত হাসপাতাল নিশ্চিত করতে আমাদের অবস্থান থাকবে জিরো টলারেন্স নীতি। দালালদের কঠোর হস্তে দমন করা হবে।’

স্বাস্থ্যমন্ত্রী আজ বুধবার রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) আকস্মিক পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

পরিদর্শনের সময় স্বাস্থ্যমন্ত্রী পুরাতন ভবনের একাধিক ওয়ার্ড, জরুরি বিভাগের অপারেশন থিয়েটার এবং বার্ন ইউনিট ঘুরে দেখেন। তখন বেশ কিছু অসংগতি তার নজরে এলে তা দ্রুত সমাধানের জন্য হাসপাতালের পরিচালককে নির্দেশ প্রদান করেন।

হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, ঢাকা মেডিকেলের সক্ষমতার তুলনায় রোগীর চাপ অনেক বেশি, যা সেবার মান বজায় রাখতে চ্যালেঞ্জ তৈরি করছে। রোগীর তুলনায় এখানে সুযোগ-সুবিধা ও ফ্যাসিলিটি অপ্রতুল। পর্যাপ্ত ডাক্তার, নার্স ও স্টাফের ঘাটতি আমরা অনুভব করছি।

হাসপাতালের পরিবেশ ও অব্যবস্থাপনা নিয়ে তিনি বলেন, আগে যেমন দেখতাম রোগীর বিছানা তেলাপোকায় ভরা, এখন সেটি কম। তবে রোগীরা সকল ধরনের মেডিসিন পাচ্ছেন না বলে অভিযোগ রয়েছে।

পরিচ্ছন্নতার বিষয়ে ক্ষোভ প্রকাশ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালের বেডশিটসহ অন্যান্য কাপড় যথাযথভাবে পরিষ্কার হচ্ছে না। ভবিষ্যতে যদি সঠিক ভাবে পরিষ্কার না করা হয় তাহলে, বিল কর্তন করতে হাসপাতাল পরিচালককে নির্দেশনা দেন।

তিনি বলেন, নিম্নমানের কাজ হলে সংশ্লিষ্টদের বিল কেটে রাখা হবে। সীমিত সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার একটি বড় পরিকল্পনা (বিগ প্ল্যান) নিয়ে কাজ করছে বলেও তিনি জানান।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হাসপাতালে কাউকে দালালি করতে দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

আপডেটের সময় ০৩:০৪:২৩ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬