ভিয়েনা ০৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

নতুন রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৪০:২১ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
  • ১৬৯ সময় দেখুন

ইবিটাইমস ডেস্কঃ বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত ঊর্ধ্বতন ৩ জন সেনা কর্মকর্তাকে রাষ্ট্রদূত নিয়োগ দিতে তাদের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ন্যস্ত করেছে সরকার।

বুধবার (৪ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেতে যাওয়া সেনা কর্মকর্তারা হলেন- মেজর জেনারেল মো. জাহাঙ্গীর আলম, মেজর জেনারেল মো. নাসিম পারভেজ এবং লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান।

উপসচিব মোহাম্মদ নূর-এ-আলমের সই করা ওই প্রজ্ঞাপনগুলোয় বলা হয়, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর (সেনাবাহিনী) এই ৩ কর্মকর্তাকে প্রেষণে নিয়োগের নিমিত্ত তাদের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হলো।

জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

কবির আহমেদ/ইবিটাইমস/এম আর 

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নতুন রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা

আপডেটের সময় ০৭:৪০:২১ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬