ভিয়েনা ০২:০৪ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভোলায় নলকূপ থেকে বের হচ্ছে গ্যাস ‎

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:২৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
  • ৩ সময় দেখুন

মনজুর রহমান, ভোলা : ভোলায় একটি স্যালো নলকূপ থেকে বের হচ্ছে গ্যাস। অনিয়ন্ত্রিতভাবে গত তিন দিন ধরে প্রাকৃতিক এ গ্যাসের উদগিরন নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

‎তবে কেন পানির পরিবর্তে অনবরত গ্যাস বের হচ্ছে তা বলতে পারছে না কেউ। এমন অবস্থতায় পরীক্ষা নিরিক্ষার মাধ্যমে পরবর্তি ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন।
‎এলাকায় খোজ নিয়ে জানা গেল, তিন দিন আগে ভোলা সদরের ধনিয়া ইউনিয়নের তুলাতলী গ্রামের জেবল হক মাঝি বাড়িতে স্যালো নলকূল বসায় ওই বাড়ির লোকজন। মাটির ৭০ ফুট নিচে পাইপ বসানোর কাজ শেষ হলে যখন পানি উত্তেলন করার চেস্টা করা হয়, তখন ওই নলকূপ থেকে পানি বের না হয়ে সো সো শব্দ করে গ্যাসের উদগিরনের সৃষ্টি হয়। স্থানীয়রা তখন নলকুলে পরীক্ষার জন্য লাইটার আগুন ধরালে নলকুল থেকে ধাউ ধাউ করে আগুন জ্বলে উঠে।

‎ওই বাড়ির বাসিন্দা জেবল হক ও নাছিমা বলেন, আমাদের বাড়িতে পানির সংকট থাকায় পানির চাহিদা পূরনে বাড়ির উঠানে টিউবওয়েল বসালে সেটা থেকে গ্যাস বের হতে থাকে, তখন আমরা দিয়াশলাই দিয়ে আগুন দিলে টিউবওয়েলের মধ্যে আগুন জ্বলে উঠে।
‎ওই বাড়ির বাসিন্দা আবু মাঝি, রাবেয়া ও মোসলে উদ্দিন বলেন, গ্যাস নাকি অন্যকিছু তা সরকারিভাবে পরীক্ষা করলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। কারণ, এভাবে আগুন জ্বলতে থাকলে দুর্ঘটনার ঝুঁকি রয়েছে।

‎এদিকে নলকুপ থেকে পানির পরিবর্তে গ্যাস ও আগুন বের হওয়ার ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এমন পরিস্তিতির সঠিক পরীক্ষার দাবী এলাকাবাসীর।

‎এলাকাবাসী মোসলে উদ্দিন সহ অন্যরা জানান, আমাদের গ্রামে ৩’শ ফুট নিচেও টিউবওয়েল খনন কররা হয়েছিলো, কিন্তু তখন এমনটি হয়নি, এখন যেহুতু গ্যাস বের হচ্ছে এটি আমার চিন্তার
‎বিষয়।

‎এ ব্যাপারে ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান বলেন, বিষয়টির পরীক্ষা-নিরিক্ষা জন্য বাপেক্স কর্তৃপক্ষকে জানানো হবে। তারা পরীক্ষা নিরিক্ষা করে দেখবেন।

‎এদিকে নলকুপ থেকে অনাবরত গ্যাস বের হওয়ার ঘটনাটি সুখবর মনে হলেও সঠিক অনেকে মনে করছেন দুর্ঘটনার ঝুঁকি এড়াতে দ্রুতই সঠিক পরীক্ষা নিরিক্ষা দরকার।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলায় নলকূপ থেকে বের হচ্ছে গ্যাস ‎

আপডেটের সময় ১২:২৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬