ভিয়েনা ০২:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লালমোহন বাজারে ব্যবসায়ীদের উপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৫৮:২৪ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ সময় দেখুন

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহন বাজারের দুই চালের আড়ৎদারের বকেয়া টাকা কালেকশন করে ফেরার পথে অতর্কিত হামলা করে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার রাত ৮টা ও সাড়ে ৯টায় পৃথক দুই ঘটনায় ব্যবসায়ীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। এঘটনায় থানায় একটি মামলা হলে পুলিশ পৌরসভার ২নং ওয়ার্ড থেকে দুইজনকে আটক করেছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, সোমবার ২৩ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে লালমোহন বাজারের চাল আড়ৎদার কালিপদ বাবুর মেসার্স উজ্জল ট্রেডার্স এর শ্রমিক মোঃ লিটন উত্তর বাজারে বকেয়া মোট ৩০ হাজার টাকা কালেকশন করে আড়তে ফেরার পথে উত্তর বাজার মসজিদের উত্তর পাশের গলিতে আসামাত্র অতর্কিত হামলা চালানো হয়। লিটনকে বস্তা দিয়ে মুখ ঢেকে মারধর করা হয়। পরে তার কাছে থাকা ৩০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুর্বত্তরা। যাওয়ার সময় হুমকি দিয়ে যায়, কোথাও অভিযোগ করলে পরে মালিককেও ধরা হবে। হামলাকারীরা প্রায় তিন থেকে চারজন হবে বলে লিটন জানান। তবে কাউকে ছিনতে পারেনি। পরে সেখানকার মাদ্রাসার ছাত্ররা লিটনকে রাস্তায় পরে থাকতে দেখে ডাক চিৎকার করলে তাকে উদ্ধার করে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। লিটন চাল ব্যবসায়ী কালিপদ বাবুর দোকানে প্রায় ৬বছর ধরে চালের টাকা কালেকশনের কাজ করে। এঘটনায় মঙ্গলবার লালমোহন থানায় অজ্ঞাতনামা কয়েকজনকে অভিযুক্ত করে লিখিত অভিযোগ দায়ের করেছে লিটন।

অপরদিকে এই ঘটনার দেড় ঘন্টা পরে একই সড়কের আরেক চালের আড়ৎদার সফিক পাটোয়ারীর মেসার্স তামীম ট্রেডার্সেও একই ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সফিক পাটোয়ারীর ছেলে তামীম মহাজনপট্টি সড়কের অলি শেখের দোকান থেকে বকেয়া পাওনা ১ লক্ষ ৬০ হাজার টাকা কালেকশন করে যাওয়ার পথে পৌরসভা ২নং ওয়ার্ডের মোঃ ইউসুফ, হাসান মিয়া এবং জুয়েল তামীমের উপর হামলা করে টাকা ছিনিয়ে নিয়ে যায়। ইউসুফের সাথে তামীমের র্প্বূ বিরোধ আছে বলে জানায় সফিক পাটোয়ারী। ইউসুফ ট্রান্সপোর্টের ব্যবসা করার কারণে তাদের পাইকারদেরকে অন্য ব্যবসায়ীদের কাছে নিয়ে যায় এমন বিরোধ নিয়ে এর আগে তামীমের সাথে কথাকাটাকাটি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। সেই ঘটনার রেশ ধরে সোমবারের ঘটনার পূণরাবৃত্তি হয় বলে অভিযোগ করে তামীম বাদী হয়ে লালমোহন থানায় মামলা দায়ের করে। মামলা নং ১২। পুলিশ মঙ্গলবার সকালে মোঃ ইউসুফ ও হাসান মিয়াকে আটক করে আদালতে সোপর্দ করে।

লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ অলিউল ইসলাম জানান, একটি ঘটনায় মামলা দায়ের হলে পুলিশ অভিযুক্ত দুইজনকে আটক করেছে। আরেকটি ঘটনায় প্রাথমিক অভিযোগ দেওয়া হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার হবে।

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহন বাজারে ব্যবসায়ীদের উপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগ

আপডেটের সময় ০১:৫৮:২৪ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬