ভিয়েনা ১১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানকে হামলা বন্ধের আহ্বান ইইউ ও উপসাগরীয় দেশগুলোর ইরান থেকে নাগরিক সরিয়ে নিচ্ছে ইন্দোনেশিয়া লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যের বাহরাইনে প্রবাসীদের সতর্ক থাকতে দূতাবাস থেকে নির্দেশনা ইরানি ড্রোনের কারণে দক্ষিণাঞ্চলের আকাশসীমা বন্ধ করল আজারবাইজান হরমুজ প্রণালীতে তেলের ট্যাংকারে ইরানের হামলা, ২৪ ক্রুকে বাঁচালো ওমান চরফ্যাশনে বসতভিটা দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩ টাঙ্গাইলে ৫ ক্রেতাকে ওয়ালটনের উপহার হস্তান্তর লালমোহন শাহবাজপুর রেসিডেনসিয়াল মাদরাসার প্রথম বছরেই ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি লাভ

তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর অভিনন্দন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:৩২:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৯৩ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : জাতীয় নির্বাচনে জয়লাভ করায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। একইসঙ্গে ঢাকা-কুয়ালালামপুর দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন গতি আনতে বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।

আনোয়ার ইব্রাহিম এক বার্তায় বলেন, ‘নির্বাচনে বিশাল জয়ের জন্য আমি তারেক রহমান ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) উষ্ণ অভিনন্দন জানাই। এটি গণতন্ত্রের জয়। বাংলাদেশের মানুষ এক কঠিন সময় পার করে ব্যালট বক্সের মাধ্যমে তাদের রায় স্পষ্ট করে জানিয়ে দিয়েছে।’

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আরও বলেন, ‘দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন প্রাণশক্তি সঞ্চারে বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে কাজ করতে মালয়েশিয়া উন্মুখ হয়ে আছে। আমি মালয়েশিয়ার জনগণের পক্ষ থেকে বাংলাদেশের মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।’
ঢাকা/এসএস

জনপ্রিয়

ইরানকে হামলা বন্ধের আহ্বান ইইউ ও উপসাগরীয় দেশগুলোর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর অভিনন্দন

আপডেটের সময় ১১:৩২:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬