ভিয়েনা ০৩:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানের বিরুদ্ধে হামলায় যুক্তরাস্ট্রকে ভারতের বন্দর ব্যবহার করতে দেওয়ার অভিযোগ: ভারতের অস্বীকার নতুন রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা খামেনিকে হত্যার চড়া মূল্য দিতে হবে ট্রাম্পকে – লারিজানি হবিগঞ্জ র‍্যাব-৯ এর বিশেষ অভিযানে ৬০ কেজি গাঁজাসহ আটক ২ হাসপাতালে কাউকে দালালি করতে দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান লালমোহনে বিলুপ্তির পথে উপকারী ভেন্না (ভেরেন্ডা) গাছ যমুনার চরে সোনালি বিপ্লব: সূর্যমুখীতে বদলাচ্ছে টাঙ্গাইলের কৃষি অর্থনীতির মানচিত্র ঝিনাইদহে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন, নীতিমালা সংশোধনের দাবি কারিগরি শিক্ষাকে যুগোপযোগী ও বাজারমুখী করতে হবে : শিক্ষামন্ত্রী

হবিগঞ্জে ২৩৫টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ, কঠোর নিরাপত্তার ঘোষণা র‍্যাবের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৩০:২০ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৬৫ সময় দেখুন
হবিগঞ্জ প্রতিনিধিঃ আগামীকাল ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
বুধবার জেলার ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলো পরিদর্শন করেছেন র‍্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মো. সাজ্জাদ হোসেন।
প্রশাসন সূত্রে জানা গেছে, হবিগঞ্জের চারটি সংসদীয় আসনে মোট ৬৪৭টি ভোটকেন্দ্রের মধ্যে ২৩৫টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ১০৩টি কেন্দ্রকে রাখা হয়েছে ‘অতিঝুঁকিপূর্ণ’ তালিকায়। এসব কেন্দ্রে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে বিভিন্ন বাহিনী।
নির্বাচনী নিরাপত্তায় জেলাজুড়ে ২ হাজার ৬৭ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। পাশাপাশি ৫৫টি মোবাইল টিম, ৯টি স্ট্রাইকিং ফোর্স এবং ২টি কুইক রেসপন্স টিম মাঠে থাকবে। এ ছাড়া প্রতিটি কেন্দ্রে ১৩ জন করে আনসার সদস্য নিয়োজিত থাকবেন।
সীমান্তবর্তী ও দুর্গম এলাকাগুলোতে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিজিবি। জেলায় মোট ১৭ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সেনাবাহিনী ও র‍্যাব সদস্যরাও নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত রেখেছেন।
হবিগঞ্জ জে কে এন্ড এইচ কে হাইস্কুল মাঠে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে র‍্যাব কমান্ডার লেফটেন্যান্ট মো. সাজ্জাদ হোসেন বলেন, নির্বাচনকে নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন। ভোটকেন্দ্রে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে তা কঠোরভাবে দমন করা হবে।
ব্রিফিং শেষে তিনি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শন করেন এবং নিরাপত্তার খুঁটিনাটি পর্যবেক্ষণ করেন। ভোটাররা যাতে নির্ভয়ে কেন্দ্রে এসে ভোট দিতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করতে র‍্যাব বদ্ধপরিকর বলে তিনি জানান।
মোতাব্বির হোসেন কাজল/ইবিটাইমস/এম আর 
জনপ্রিয়

ইরানের বিরুদ্ধে হামলায় যুক্তরাস্ট্রকে ভারতের বন্দর ব্যবহার করতে দেওয়ার অভিযোগ: ভারতের অস্বীকার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জে ২৩৫টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ, কঠোর নিরাপত্তার ঘোষণা র‍্যাবের

আপডেটের সময় ০১:৩০:২০ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬