ভিয়েনা ০১:৫৪ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কানাডায় স্কুল ও বাসভবনে বন্দুক হামলায় নিহত ৯

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:১৫:০৩ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪০ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : কানাডার পশ্চিমাঞ্চলের একটি প্রত্যন্ত এলাকায় মঙ্গলবার পৃথক দুটি স্থানে গুলিবর্ষণে ৯ জন নিহত হয়েছেন। ঘটনাগুলোতে একটি মাধ্যমিক বিদ্যালয়ে সাত জন ও একটি বাসভবন থেকে আরও দুই জনের লাশ উদ্ধার করেছে ফেডারেল পুলিশ।

মন্ট্রিয়াল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) জানায়, ব্রিটিশ কলাম্বিয়ার টাম্বলার রিজ এলাকায় এই হত্যাকাণ্ডের জন্য দায়ী এক সন্দেহভাজনের লাশ পাওয়া গেছে। তার শরীরে স্বেচ্ছায় আঘাতের চিহ্ন রয়েছে।

আরসিএমপি এক বিবৃতিতে জানায়, এ ঘটনায় মোট ২৭ জন আহত হয়েছেন। তাদের মধ্যে দুই জনের অবস্থা গুরুতর। বাকি ২৫ জনের আঘাত মারাত্মক নয়।

মঙ্গলবার বিকেলে টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে সক্রিয় বন্দুকধারীর বিষয়ে সতর্কতা জারি করা হয়।

পুলিশ স্কুলে তল্লাশি চালিয়ে প্রথমে সন্দেহভাজন ছাড়া ছয় জনকে গুলিবিদ্ধ ও মৃত অবস্থায় পায়।

স্কুলে গুলিবিদ্ধ আরও একজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

পুলিশ জানায়, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বলে ধারণা করা আরেকটি স্থানে তল্লাশি চালিয়ে একটি বাসভবন থেকে আরও দুজনের লাশ উদ্ধার করা হয়েছে।

কানাডার গণমাধ্যমে হামলাকারী নারী বলে খবর প্রকাশিত হয়েছে।

তবে আরসিএমপি’র এক বিবৃতিতে সন্দেহভাজন সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।

আরসিএমপি’র নর্দার্ন ডিস্ট্রিক্ট কমান্ডার কেন ফ্লয়েড বলেন, ‘পরিস্থিতি দ্রুত পরিবর্তিত ও জটিল হয়ে পড়ে। স্কুল কর্তৃপক্ষ, জরুরি সেবা কর্মী ও স্থানীয় জনগণের দ্রুত সহযোগিতা আমাদের পদক্ষেপে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।’

তিনি বলেন, ‘এটি আমাদের কমিউনিটির জন্য অত্যন্ত কঠিন ও আবেগঘন একটি দিন।’

টাম্বলার রিজ ব্রিটিশ কলাম্বিয়ার বৃহত্তম শহর ভ্যাঙ্কুভার থেকে এক হাজার ১০০ কিলোমিটারেরও বেশি উত্তরে অবস্থিত।
ঢাকা/এসএস

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

কানাডায় স্কুল ও বাসভবনে বন্দুক হামলায় নিহত ৯

আপডেটের সময় ১২:১৫:০৩ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬