ভিয়েনা ১১:১৫ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত অবরোধের ৩৬ দিন পার হলেও চাল পায়নি লালমোহনের জেলেরা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী ইউক্রেনের দক্ষিণে রুশ হামলায় নিহত ৩ কুয়েতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকবিলায় বিমান প্রতিরক্ষা সক্রিয় : সেনাবাহিনী ‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর ঝালকাঠিতে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচির উদ্বোধন খোয়াই ব্রিজে টমটমের ধাক্কা: নিচে পড়ে নারীর মৃত্যু

বাকলিয়ায় শীর্ষ সন্ত্রাসীসহ ৪জন গ্রেফতার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৪৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • ৬২ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মো. বাদশা প্রকাশ ছোট বাদশাসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৯ জানুয়ারি) বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, রোববার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মো. বাদশা (২২), শাহরিয়ার ইমন (২৫), মো. মারুফ (২৫) ও মো.আকাশ (২২)।

ওসি মোহাম্মদ সোলাইমান বলেন, বাদশা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তিনি এক্সেস রোড এলাকায় সংঘটিত সাজ্জাদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। এ ছাড়া তাঁর বিরুদ্ধে বাকলিয়া থানায় দু’টি দস্যুতা মামলাসহ মোট ১০টি নিয়মিত মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ছোট বাদশাসহ চারজনকে বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর চারজনকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
ঢাকা/এসএস

জনপ্রিয়

লালমোহনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বাকলিয়ায় শীর্ষ সন্ত্রাসীসহ ৪জন গ্রেফতার

আপডেটের সময় ০২:৪৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬