ভিয়েনা ০৫:১১ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন দেশের সব আবর্জনা দূর করতে চাই: শফিকুর রহমান জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা সৌদি আরবে চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে মধ্যপ্রাচ্যে রমজান শুরু পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লার সৌজন্য সাক্ষাৎ নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন বিদায়ী প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান, ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন আগামীকাল মঙ্গলবার সন্ধ্যায় সৌদির আকাশে চাঁদ দেখা গেলে বুধবার থেকে রোজা রাজনৈতিক প্রতিহিংসায় হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টা

খুলনায় অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার, দুইজন আটক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৫২:২৪ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • ৫০ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : খুলনা জেলায় অপারেশন ডেভিল হান্ট (ফেজ-২) -এর আওতায় অবৈধ অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করেছে যৌথ বাহিনী। এ সময় শাকিল আহমেদ ও তরিকুল ইসলাম তৌহিদ নামের দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।

সোমবার কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এসব তথ্য জানান।

কোস্টগার্ড সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে রোববার সকালে কোস্টগার্ড, নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে খুলনা শহরের বাগমারার চেয়ারম্যান বাড়ি সংলগ্ন এলাকায় যৌথ অভিযান চালানো হয়। অভিযানকালে ওই এলাকায় সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকায় শাকিল আহমেদ (২০) ও তরিকুল ইসলাম তৌহিদ (২৫) -কে আটক করা হয়। পরবর্তীতে আটককৃতদের দেয়া তথ্যের ভিত্তিতে বাগমারার কাঠালতলা মোড়, মিস্ত্রিপাড়া এবং টুটপাড়া সংলগ্ন এলাকা থেকে ১টি বিদেশি রিভলভার, ১টি বিদেশি ৭.৬৫ মি.মি. পিস্তল, ৭ রাউন্ড তাজা গুলি ও ১টি ম্যাগাজিনসহ ৩৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্যসহ আটককৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লে. কমান্ডার আবরার হাসান বলেন, আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে অভিযান চালানো হচ্ছে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
ঢাকা/এসএস

জনপ্রিয়

বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

খুলনায় অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার, দুইজন আটক

আপডেটের সময় ০২:৫২:২৪ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬