ভিয়েনা ১০:১৫ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন দেশের সব আবর্জনা দূর করতে চাই: শফিকুর রহমান জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা সৌদি আরবে চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে মধ্যপ্রাচ্যে রমজান শুরু পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লার সৌজন্য সাক্ষাৎ নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন বিদায়ী প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান, ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন আগামীকাল মঙ্গলবার সন্ধ্যায় সৌদির আকাশে চাঁদ দেখা গেলে বুধবার থেকে রোজা রাজনৈতিক প্রতিহিংসায় হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টা

বরগুনায় বিশেষ অভিযানে ৫ জন গ্রেফতার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:৩২:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • ৯৫ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : বরগুনা জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসন ও যৌথ বাহিনীর সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনা করে ৫ আসামিক গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল শুক্রবার বিকেলে বরগুনার পাথরঘাটা উপজেলায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিশেষ অভিযানের অংশ হিসেবে পাথরঘাটা উপজেলায় মোটরযান আইন লঙ্ঘনের দায়ে ১৮টি মামলা দায়ের করা হয়। বিভিন্ন অনিয়মের কারণে ৮টি যানবাহন আটক এবং মোট ৫৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায়সহ বিভিন্ন মামলার ৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়।

অভিযানের নেতৃত্বে ছিলেন বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ইব্রাহিম, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মুকিত এবং পাথরঘাটা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহেদ আহমেদ চৌধূরী।

এছাড়াও অভিযানে অংশ নেন পাথরঘাটার উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), নৌবাহিনী, কোস্টগার্ড, বিজিবি ও র‌্যাবের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

জেলা প্রশাসন সূত্র জানয়, জননিরাপত্তা নিশ্চিত করা, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধ দমনে এ ধরনের যৌথ অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
ঢাকা/এসএস

জনপ্রিয়

বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বরগুনায় বিশেষ অভিযানে ৫ জন গ্রেফতার

আপডেটের সময় ১০:৩২:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬