ভিয়েনা ০৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন দেশের সব আবর্জনা দূর করতে চাই: শফিকুর রহমান জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা সৌদি আরবে চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে মধ্যপ্রাচ্যে রমজান শুরু পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লার সৌজন্য সাক্ষাৎ নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন বিদায়ী প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান, ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন আগামীকাল মঙ্গলবার সন্ধ্যায় সৌদির আকাশে চাঁদ দেখা গেলে বুধবার থেকে রোজা রাজনৈতিক প্রতিহিংসায় হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টা

নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণে মাঠে নেমেছে ইইউ মিশন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:৪১:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • ১৪০ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষণে দেশব্যাপী ৫৬ জন পর্যবেক্ষক নিয়োগ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। শনিবার (১৭ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জনান, ইইউ মিশনের উপ-প্রধান পর্যবেক্ষক ইন্তা লাসে।

তিনি বলেন, পর্যবেক্ষকরা নির্বাচনী প্রক্রিয়ার নিরপেক্ষ ও তথ্যভিত্তিক মূল্যায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তারা নির্বাচন প্রশাসন, প্রার্থী, রাজনৈতিক দল, সুশীল সমাজ এবং নাগরিক পর্যবেক্ষক দলের সাথে বৈঠক করবেন।

পর্যবেক্ষকরা দেশের ৬৪টি জেলায় শহরের পাশাপাশি গ্রামাঞ্চলেও কার্যক্রম চলাবেন বলে জানানো হয়। নির্বাচন ঘনিয়ে এলে আরও ৯০ জন স্বল্পমেয়াদী পর্যবেক্ষক যুক্ত হবেন। সব মিলিয়ে নির্বাচনের দিন ইউরোপীয় ইউনিয়নের দুশো’র মত পর্যবেক্ষক মাঠে থাকবেন।

নির্বাচন শেষ হওয়ার পর ঢাকায় সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রাথমিক পর্যবেক্ষণ প্রতিবেদন উপস্থাপন করবে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশন।
ঢাকা/এসএস

জনপ্রিয়

বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণে মাঠে নেমেছে ইইউ মিশন

আপডেটের সময় ১০:৪১:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬