ভিয়েনা ০৮:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন দেশের সব আবর্জনা দূর করতে চাই: শফিকুর রহমান জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা সৌদি আরবে চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে মধ্যপ্রাচ্যে রমজান শুরু পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লার সৌজন্য সাক্ষাৎ নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন বিদায়ী প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান, ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন আগামীকাল মঙ্গলবার সন্ধ্যায় সৌদির আকাশে চাঁদ দেখা গেলে বুধবার থেকে রোজা রাজনৈতিক প্রতিহিংসায় হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টা

লালমোহনে শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:৩০:১১ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • ৭১ সময় দেখুন

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহন উপজেলায় সুপারি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মো. তামিম নামে ১০ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জনতা বাজার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শিশু তামিম একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কালামুল্যাহ এলাকার মো. রফিকের ছেলে।

জানা গেছে, রোববার সকালে দাদার সঙ্গে চাল গুড়ি করতে স্থানীয় একটি রাইস মিলে যায় শিশু তামিম। সেখানে যাওয়ার পর রাইস মিল সংলগ্ন বাগানের একটি সুপারি গাছের সঙ্গে টানানো রশি নিয়ে খেলছিল সে। চাল গুড়ি করার পর তামিমের কোনো সাড়া-শব্দ না পেয়ে বাসায় চলে যান বৃদ্ধ দাদা। তবে কিছু সময় পর ওই বাগানে শিশু তামিমকে একটি সুপারি গাছের সঙ্গে গলায় রশি প্যাঁচানো অবস্থায় ঝুলে থাকতে দেখেন পাশের সড়ক দিয়ে যাওয়া এক অটোরিকশা চালক। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় আপাতত অপমৃত্যুর একটি মামলা দায়ের হয়েছে।
ঢাকা/এসএস

জনপ্রিয়

বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেটের সময় ১১:৩০:১১ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬