ভিয়েনা ১২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সৌদি আরবের পূর্বাঞ্চলে হামলা, পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে আগুন জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী সংসদে মুলতবি অধিবেশনে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী লালমোহনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত অবরোধের ৩৬ দিন পার হলেও চাল পায়নি লালমোহনের জেলেরা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী ইউক্রেনের দক্ষিণে রুশ হামলায় নিহত ৩ কুয়েতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকবিলায় বিমান প্রতিরক্ষা সক্রিয় : সেনাবাহিনী

ডেপুটি অ্যাটর্নি জেনারেল জুলফিকার আলীসহ ৪ জনের নিয়োগ বাতিল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:৫৮:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • ১২৯ সময় দেখুন

ডেপুটি অ্যাটর্নি জেনারেল জুলফিকার আলীসহ ৪ জনের নিয়োগ বাতিল

ইবিটাইমস ডেস্ক : ডেপুটি অ্যাটর্নি জেনারেল জুলফিকার আলী শিমুলসহ ৪ জনের নিয়োগ বাতিল করেছে সরকার। রোববার (২৮ ডিসেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ শাখা থেকে এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

নিয়োগ বাতিল হওয়া কর্মকর্তারা হলেন- ডেপুটি অ্যাটর্নি জেনারেল জুলফিকার আলী শিমুল, সহকারী অ্যাটর্নি জেনারেলে ইব্রাহিম খলিল, আইয়ুব আলী ও মন্টু আলম।

এরমধ্যে ডেপুটি অ্যাটর্নি জেনারেল জুলফিকার আলী শিমুলের নিয়োগ বাতিল সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ ল’ অফিসারর্স অর্ডার, ১৯৭২ এর ৪(১) অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতির পক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল জুলফিকার আলী শিমুলের নিয়োগ আদেশ বাতিলক্রমে তাকে ডেপুটি অ্যাটর্নি জেনারেলের পদের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হলো।

অন্যদিকে ৩ সহকারী অ্যাটর্নি জেনারেলকে অব্যাহতির প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট এ বি এম ইব্রাহিম খলিল, মোহাম্মদ আইয়ুব আলী (আশরাফী) ও মো. মন্টু আলমের সহকারী অ্যাটর্নি জেনারেল পদে গত ২৮ আগস্টের স্মারকে প্রদত্ত নিয়োগ আদেশ বাতিলক্রমে তাদের এ পদের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হলো।

দু’টি আদেশই অবিলম্বে কার্যকর হবে বলেও আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
ঢাকা/এসএস

জনপ্রিয়

সৌদি আরবের পূর্বাঞ্চলে হামলা, পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে আগুন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ডেপুটি অ্যাটর্নি জেনারেল জুলফিকার আলীসহ ৪ জনের নিয়োগ বাতিল

আপডেটের সময় ১০:৫৮:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫