ভিয়েনা ০১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারাগারে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হবিগঞ্জে জমিজমা বিরোধ নিষ্পত্তি চলাকালে দুপক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত একের পর এক অনিয়ম করেও বহাল তবিয়তে প্রধান শিক্ষক সৌদি আরবের পূর্বাঞ্চলে হামলা, পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে আগুন জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী সংসদে মুলতবি অধিবেশনে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী লালমোহনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত অবরোধের ৩৬ দিন পার হলেও চাল পায়নি লালমোহনের জেলেরা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

টাঙ্গাইলে প্রিণ্ট মিডিয়া আসোসিয়েশন নিন্দা ও প্রতিবাদ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৪৯:৪১ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • ১৪৮ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : গত ১৮ ডিসেম্বর রাতে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত দেশের শীর্ষস্থানীয় দুই সংবাদমাধ্যম ‘প্রথম আলো’ ও ‘দ্য ডেইলি স্টার’-এর কার্যালয়ে একদল দুর্বৃত্ত কর্তৃক মব সৃষ্টি করে অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় গভীর উদ্বেগ এবং তীব্র নিন্দা প্রকাশ করছে টাঙ্গাইল প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশন (পিএমএ)।

একইসঙ্গে দেশের শীর্ষস্থানীয় দুটি সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায়ও সংগঠনের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হচ্ছে।

সংগঠনের পক্ষ থেকে আমরা মনে করি, সংবাদপত্রের কার্যালয়ে এ ধরনের বর্বরোচিত হামলা ও অগ্নিসংযোগ কেবল মুক্ত সাংবাদিকতার ওপর আঘাত নয়, বরং এটি দেশের গণতন্ত্র ও আইনের শাসনের জন্য এক চরম হুমকি। জনমত তৈরির প্রধান মাধ্যম হিসেবে সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা করা রাষ্ট্র ও নাগরিক উভয়েরই সাংবিধানিক দায়িত্ব। মব ভায়োলেন্সের মাধ্যমে কোনো সংবাদ প্রতিষ্ঠানকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের ন্যাক্কারজনক ঘটনায়ও আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং তীব্র নিন্দা জানাচ্ছি। শিল্প-সংস্কৃতি চর্চার স্থানে এ ধরনের সহিংসতা মুক্তচিন্তা ও সুস্থ সংস্কৃতির বিকাশে চরম অন্তরায়।

প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ বলেন, ‘যদি কোনো সংবাদ বা সম্পাদকীয় নীতি নিয়ে কারো দ্বিমত থাকে, তবে তা আইনগতভাবে বা আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোলা রয়েছে। কিন্তু আইন হাতে তুলে নিয়ে কার্যালয়ে আগুন দেওয়া এবং কর্মীদের জীবন বিপন্ন করা স্পষ্টত একটি অপরাধমূলক কর্মকাÐ। একটি সভ্য সমাজে শিল্পীদের সৃজনশীল কাজের ওপর আক্রমণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের দ্রæত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছে প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশন। একইসঙ্গে, সংবাদমাধ্যম এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানানো হচ্ছে।

আমরা বিশ্বাস করি, ভয়ভীতি বা হামলা চালিয়ে গণমাধ্যমের কণ্ঠরোধ করা সম্ভব নয়, শিল্প-সংস্কৃতি চর্চাও বন্ধ করা সম্ভব নয়। প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশন, টাঙ্গাইল এই সংকটে প্রথম আলো ও ডেইলি স্টার এবং দুটি সাংস্কৃতিক সংগঠনের কর্তৃপক্ষের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারাগারে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলে প্রিণ্ট মিডিয়া আসোসিয়েশন নিন্দা ও প্রতিবাদ

আপডেটের সময় ০১:৪৯:৪১ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫