ভিয়েনা ১১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারাগারে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হবিগঞ্জে জমিজমা বিরোধ নিষ্পত্তি চলাকালে দুপক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত একের পর এক অনিয়ম করেও বহাল তবিয়তে প্রধান শিক্ষক সৌদি আরবের পূর্বাঞ্চলে হামলা, পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে আগুন জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী সংসদে মুলতবি অধিবেশনে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী লালমোহনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত অবরোধের ৩৬ দিন পার হলেও চাল পায়নি লালমোহনের জেলেরা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

ইসলামি সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ওসি সিরাজুলইসলামকে বিদায় সংবর্ধনা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:৪৫:০১ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
  • ১১৮ সময় দেখুন

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলাম, লালমোহন থানা থেকে বদলি হওয়ায় লালমোহন ইসলামি সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার সকালে লালমোহন ইসলামিক মডেল মাদ্রাসার হলরুমে বিদায় উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। ইসলামি সমাজকল্যাণ পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল হকের সভাপতিত্বে এবং ইসলামি মডেল একাডেমির প্রধান শিক্ষক আজিম উদ্দিন খান এর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন লালমোহন উপজেলা জামায়াতে ইসলামির আমির মাওলানা আব্দুল হক, লালমোহন প্রেসক্লাবের আহবায়ক সোহেল মো. আজিজ শাহীন প্রমুখ।
আলোচনা সভা শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাতের পর অতিথিবৃন্দ ওসিকে বিদায়ী ক্রেস্ট প্রদান করেন।
লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলাম গত এক বছরেরও অধিক সময় লালমোহন থানায় দায়িত্ব পালন করেছেন। তিনি যোগদানের পর থেকেই মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে তার কঠোর অবস্থান গ্রহণ করেছেন এবং লালমোহনে আইনশৃঙ্খলা, নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করেছেন।
উল্লেখ, ২০২৪ সালের ১৪ অক্টোবর লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেন মো. সিরাজুল ইসলাম। সম্প্রতি তাকে লালমোহন থানা থেকে পটুয়াখালী জেলার রাঙ্গাবালী থানায় বদলি করা হয়েছে। লালমোহন থানায় এক বছরের মধ্যে তিনি তার নিজের অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করায় স্বীকৃতি হিসেবে ভোলা জেলার ছয়বার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছেন।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :
জনপ্রিয়

হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারাগারে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইসলামি সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ওসি সিরাজুলইসলামকে বিদায় সংবর্ধনা

আপডেটের সময় ১০:৪৫:০১ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫