ভিয়েনা ০২:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কাল তারেক রহমানকে টেলিফোনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন

যুক্তরাষ্ট্রের আক্রমণের হুঁশিয়ারির পর ভেনেজুয়েলায় ফ্লাইট বাতিলের হিড়িক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:০৩:২১ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
  • ১৬৮ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্কঃ ভেনেজুয়েলার আকাশপথে নিরাপত্তা ঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারির পরপরই বেশ কয়েকটি আন্তর্জাতিক এয়ারলাইন্স ভেনেজুয়েলা থেকে তাদের ফ্লাইট বাতিল করেছে।

রোববার (২৩ নভেম্বর) বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এতথ্য জানিয়েছে। গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ভেনেজুয়েলাকে ঘিরে নতুন ধরনের অভিযান শুরুর প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র।

কাতার ভিত্তিক আন্তর্জাতিক বার্তা সংস্থা আল জাজিরা জানায়,ফ্লাইট ট্র্যাকিং সাইট ফ্লাইটরাডার২৪ এবং সিমন বলিভার মাইকেটিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের ওয়েবসাইটে জানিয়েছে, শনিবার (২২ নভেম্বর) ব্রাজিলের গোল, কলম্বিয়ার অ্যাভিয়াঙ্কা, চিলির লাতাম, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর ক্যারিবিয়ান এয়ারলাইনস এবং ট্যাপ এয়ার পর্তুগাল কারাকাস থেকে ফ্লাইটগুলো বাতিল করেছে।

কলম্বিয়ার বিমান নিয়ন্ত্রক সংস্থা অ্যারোনটিকা সিভিল এক বিবৃতিতে জানায়, মাইকেটিয়া এলাকার নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং সামরিক কার্যক্রম বৃদ্ধির কারণে সেখানে ফ্লাইট পরিচালনায় ‘সম্ভাব্য ঝুঁকি’ তৈরি হয়েছে।

ট্যাপ এয়ার পর্তুগালও নিশ্চিত করেছে, তারা শনিবার এবং আসন্ন মঙ্গলবারের ফ্লাইট বাতিল করেছে। প্রতিষ্ঠানটি বার্তা সংস্থা রয়টার্সকে জানায়, যুক্তরাষ্ট্রের বিমান কর্তৃপক্ষের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে ভেনেজুয়েলার আকাশসীমায় নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না।

স্পেনের আইবেরিয়াও জানিয়েছে, তারা সোমবার থেকে কারাকাস রুটের ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রাখবে। তবে শনিবার কারাকাস থেকে মাদ্রিদের ফ্লাইটটি পরিকল্পনা অনুযায়ীই ছেড়ে গেছে। আইবেরিয়ার এক মুখপাত্র বলেন, ‘কখন ফ্লাইট পুনরায় চালু করা হবে, পরিস্থিতি দেখে সেই সিদ্ধান্ত নেওয়া হবে।’

অন্যদিকে কোপা এয়ারলাইন্স ও উইঙ্গো শনিবার মাইকেটিয়া থেকে তাদের নির্ধারিত ফ্লাইট চালু রেখেছে।

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) তাদের সতর্কবার্তায় জানায়, ভেনেজুয়েলা ও আশপাশের অঞ্চলে ‘নিরাপত্তাহীনতা বাড়ছে এবং সামরিক তৎপরতা বেড়েছে’, যা যেকোনো উচ্চতায় উড়োজাহাজ চলাচলে ঝুঁকি তৈরি করতে পারে।

সাম্প্রতিক মাসগুলোতে এ অঞ্চলে যুক্তরাষ্ট্র ব্যাপক সামরিক উপস্থিতি বাড়িয়েছে। মার্কিন নৌবাহিনীর সবচেয়ে বড় বিমানবাহী রণতরী, অন্তত আটটি যুদ্ধজাহাজ এবং এফ-৩৫ যুদ্ধবিমান সেখানে মোতায়েন রয়েছে।

কবির আহমেদ/ইবিটাইমস

জনপ্রিয়

গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

যুক্তরাষ্ট্রের আক্রমণের হুঁশিয়ারির পর ভেনেজুয়েলায় ফ্লাইট বাতিলের হিড়িক

আপডেটের সময় ০৭:০৩:২১ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫