ভিয়েনা ০৪:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন দেশের সব আবর্জনা দূর করতে চাই: শফিকুর রহমান জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা সৌদি আরবে চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে মধ্যপ্রাচ্যে রমজান শুরু

টাঙ্গাইলের সখীপুরে ঘর থেকে মা-মেয়ের লাশ উদ্ধার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৩৩:১৯ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • ১০৩ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইলের সখীপুরে একই বাড়ি থেকে মা ও প্রতিবন্ধী মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের মুচারিয়া পাথার এলাকায় শামছুল আলমের বাড়ি থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। পরে সেগুলো ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহতরা হলেন, শাহনাজ বেগম (৫৫) ও তাঁর ২৬ বছর বয়সী প্রতিবন্ধী মেয়ে সাজেদা।

পরিবার ও স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, পেটব্যথা ও কিডনি জটিলতাসহ নানা রোগে ভুগছিলেন গৃহবধূ শাহনাজ। অন্যদিকে জন্মগতভাবে শারীরিক ও মানসিক প্রতিবন্ধী সাজেদার অবস্থাও কয়েকদিন ধরে আরও খারাপ হয়। পরিবারের লোকজনের ধারণা, মানসিক ও অর্থনৈতিক চাপে পড়ে মঙ্গলবার রাতে সাজেদাকে শ্বাসরোধে হত্যার পর শাহনাজ নিজেই রান্নাঘরে ফাঁস নিয়ে আত্মহত্যা করতে পারেন।

বুধবার সকালে ঘরের ভেতর মা–মেয়ের মরদেহ দেখে প্রতিবেশীরা পুলিশে খবর দেন।

স্থানীয় ইউপি সদস্য লোকমান হোসেন বলেন, “শাহনাজ প্রায় ২০ বছর ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। অন্যদিকে সাজেদার বয়স ২৬-২৭ হলেও উচ্চতা ছিল মাত্র দুই থেকে সোয়া দুই ফুট। ছয় মাস ধরে মেয়েটি স্বাভাবিক খাবার খেতে পারত না। শারীরিক-মানসিক চাপে এমন সিদ্ধান্ত নিতে পারেন।” তিনি জানান, ঘটনার রাতে গৃহস্বামী শামছুল আলম গোয়াল ঘরের একটি কক্ষে ঘুমিয়ে ছিলেন।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঞা বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মা ও মেয়ে দুজনই দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ ছিলেন। প্রাথমিকভাবে মনে হচ্ছে, শারীরিক ও মানসিক চাপের কারণেই এ ঘটনা ঘটেছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :
জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলের সখীপুরে ঘর থেকে মা-মেয়ের লাশ উদ্ধার

আপডেটের সময় ০২:৩৩:১৯ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫