ভিয়েনা ০৪:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন দেশের সব আবর্জনা দূর করতে চাই: শফিকুর রহমান জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা সৌদি আরবে চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে মধ্যপ্রাচ্যে রমজান শুরু

‎‎‎ভোলা-বরিশাল সেতুর দাবিতে চরফ্যাশনে মানববন্ধন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৪৬:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • ১৫৪ সময় দেখুন

মনজুর রহমান, ‎ভোলা : ‎ভোলা-বরিশাল সেতুর দাবিতে শশীভূষণ মানবিক হেল্প সেল্ফ সংগঠনের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

‎মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে চরফ্যাশন পৌর শহরের ফ্যাশন স্কয়ারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

‎এতে সংগঠনের নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

‎এর আগে ফ্যাশন স্কয়ার থেকে একটি র‌্যালি বের হয়ে শহীদ মিনার চত্বরে এসে সমবেত হয়।

‎‎শশীভূষণ মানবিক হেল্প সেল্ফ শাখার সভাপতি মো. বেল্লাল মাষ্টারের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া, চর মাদ্রাজ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফখর উদ্দিন শাহীন মালতিয়া, এবং শশীভূষণ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান শাহীন প্রমুখ।

‎বক্তারা বলেন, ভোলায় পর্যাপ্ত প্রাকৃতিক সম্পদ থাকা সত্ত্বেও প্রায় ২২ লাখ মানুষ নিতান্ত বঞ্চিত ও অবহেলিত। ভোলা একটি বিচ্ছিন্ন জেলা। অনেক সময় উন্নত চিকিৎসার অভাবে অনেকে মৃত্যুবরণ করেন। শিক্ষা, স্বাস্থ্যসহ মৌলিক অধিকারে ভোলাবাসী দেশের অন্যান্য জেলার তুলনায় অনেক পিছিয়ে আছে।

এসব দুর্ভোগ লাগবে দ্রুত ভোলা-বরিশাল সেতু নির্মাণ করার দাবি জানান তারা। অন্যথায় তাদের দাবি না মানা হলে তারা ভোলা থেকে গ্যাস সরবরাহ বন্ধ রাখার এবং কঠিন আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেন।
‎ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :
জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

‎‎‎ভোলা-বরিশাল সেতুর দাবিতে চরফ্যাশনে মানববন্ধন

আপডেটের সময় ০৫:৪৬:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫