ভিয়েনা ০২:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন দেশের সব আবর্জনা দূর করতে চাই: শফিকুর রহমান জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা সৌদি আরবে চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে মধ্যপ্রাচ্যে রমজান শুরু পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লার সৌজন্য সাক্ষাৎ নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন বিদায়ী প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান, ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন আগামীকাল মঙ্গলবার সন্ধ্যায় সৌদির আকাশে চাঁদ দেখা গেলে বুধবার থেকে রোজা রাজনৈতিক প্রতিহিংসায় হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টা

আনসারদের জন্য কেনা হচ্ছে ১৭ হাজার শটগান : অর্থ উপদেষ্টা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:০২:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • ১০৭ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে আনসারদের জন্য ১৭ হাজার শটগান কেনা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটিতে সিদ্ধান্ত হয়েছে গমের চাহিদা বাড়ছে। কিছু গম ও চাল আমদানি করা হবে। আসন্ন রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে রোজার আগেই চাল ও গম আমদানি করা হবে। এলসি খোলার ব্যাপারে বাংলাদেশ ব্যাংক আগের চেয়ে নমনীয় হয়েছে।

উপদেষ্টা জানান, আনসারের জন্য ১৭ হাজার শটগান কেনা হবে, খুবই স্বল্পমূল্যে এগুলো সংগ্রহ করা হবে।

তিনি বলেন, ‘আইএমএফ নতুন কোনো শর্ত দেয়নি, তারা সরকারের সার্বিক কাজে সন্তুষ্ট প্রকাশ করেছেন।’

তিনি বলেন, বডি ক্যামেরার বিষয়টি আরও পর্যালোচনা করা হচ্ছে। স্বচ্ছ প্রক্রিয়ায় কেনা নিশ্চিত করার কথা বলা হয়েছে। উচ্চাকাঙ্খী না হয়ে যৌক্তিকভাবে বডি ক্যামেরা কেনার বিষয়টি দেখতে বলা হয়েছে। স্পর্শকাতর জায়গাগুলোর জন্য বডি ক্যামেরা কেনা হবে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্বাচন কমিশনের সঙ্গে আলাপ করবে। ৪০ হাজার নয় আরও কম বডি ক্যামেরা কেনা হবে।
ঢাকা/এসএস

জনপ্রিয়

বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আনসারদের জন্য কেনা হচ্ছে ১৭ হাজার শটগান : অর্থ উপদেষ্টা

আপডেটের সময় ০৯:০২:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫