ভিয়েনা ০৪:০৫ পূর্বাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারাগারে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হবিগঞ্জে জমিজমা বিরোধ নিষ্পত্তি চলাকালে দুপক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত একের পর এক অনিয়ম করেও বহাল তবিয়তে প্রধান শিক্ষক সৌদি আরবের পূর্বাঞ্চলে হামলা, পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে আগুন জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী সংসদে মুলতবি অধিবেশনে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী লালমোহনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত অবরোধের ৩৬ দিন পার হলেও চাল পায়নি লালমোহনের জেলেরা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

ধানমন্ডি ৩২ নম্বরে বিক্ষুব্ধ ছাত্রজনতার বুলডোজার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:২৩:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • ১৬৭ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙতে বুলডোজার নিয়ে বিক্ষুব্ধ ছাত্রজনতা হাজির হয়েছেন। সোমবার (১৭ নভেম্বর) দুপুরে ঢাকা কলেজ এলাকা থেকে মিছিলসহকারে রওনা হয়ে দুপুর ১২টার দিকে দুটি বুলডোজার নিয়ে সেখানে পৌঁছান তারা।

এ সময় ‘লীগ ধর জেলে ভর’, ‘আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না’, ‘৩২-এর আস্তানা এই বাংলায় হবে না’—এমন নানা স্লোগানে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন। ঘটনাস্থলে সেনাসদস্যরা এসেছেন।

এদিকে জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আজ রায় ঘোষণা হবে। সর্বোচ্চ শাস্তির সম্ভাবনা ঘিরে বিক্ষোভ আরও তীব্র হয়ে ওঠে।

ডিএমপির ধানমন্ডি অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার জিসানুল হক বলেন, ‘আমরা কোনোমতে কাউকে আইন হাতে তুলে নিতে দেব না।’
ঢাকা/এসএস

জনপ্রিয়

হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারাগারে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ধানমন্ডি ৩২ নম্বরে বিক্ষুব্ধ ছাত্রজনতার বুলডোজার

আপডেটের সময় ১০:২৩:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫