ভিয়েনা ০৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারাগারে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হবিগঞ্জে জমিজমা বিরোধ নিষ্পত্তি চলাকালে দুপক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত একের পর এক অনিয়ম করেও বহাল তবিয়তে প্রধান শিক্ষক সৌদি আরবের পূর্বাঞ্চলে হামলা, পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে আগুন জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী সংসদে মুলতবি অধিবেশনে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী লালমোহনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত অবরোধের ৩৬ দিন পার হলেও চাল পায়নি লালমোহনের জেলেরা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

হবিগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:০৯:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • ১৬৬ সময় দেখুন

মোতাব্বির হোসেন কাজল, হবিগঞ্জ : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন।

মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জের কদমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতদের পরিচয় এখনো জানা যায়নি।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের জানান, কুমিল্লাগামী রিয়েল কোচ পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী এনা পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন এবং আহত হন প্রায় ৩০ জন যাত্রী।

পরে স্থানীয়রা, হাইওয়ে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হলে সেখানে আরও একজনের মৃত্যু হয়।

গুরুতর আহত ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণে ১ঘন্টা সময়ের জন্য ওই সড়কে যান চলাচল বন্ধ থাকলেও পরে স্বাভাবিক হয় বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারাগারে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

আপডেটের সময় ০৩:০৯:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫