ভিয়েনা ০৯:৫১ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর শিক্ষাব্যবস্থা ও কর্মসংস্থান নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কাল তারেক রহমানকে টেলিফোনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর

ইরানে সশস্ত্র হামলা, নিরাপত্তা বাহিনীর ২ সদস্য নিহত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:০৪:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
  • ১৪৬ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বেলুচিস্তান প্রদেশে বন্দুকধারীদের হামলায় ইরানের দুই বাসিজ স্বেচ্ছাসেবী নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন। শনিবার (১ নভেম্বর) তারা টহল মিশনে থাকা অবস্থায় বন্দুকধারীদের গুলিতে প্রাণ হারান বলে জানিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) স্থলবাহিনীর কুদস ঘাঁটি।

এক বিবৃতিতে কুদস ঘাঁটি জানায়, নিহত দু’জনই স্থানীয় সুন্নি সম্প্রদায়ের বাসিন্দা ছিলেন। তারা খাশ শহর ও প্রাদেশিক রাজধানী জাহেদানের মধ্যবর্তী সড়কে টহল দিচ্ছিলেন, সে সময় হামলা চালায় সন্ত্রাসীরা।

বিবৃতিতে আরও বলা হয়, নিহত দুই সুন্নি বাসিজ সদস্য তখন এক উপজাতীয় নেতার সঙ্গে ছিলেন। ওই নেতাকে লক্ষ্য করেই চালানো হয় হামলাটি। তবে ওই উপজাতীয় নেতা বেঁচে আছেন কি না, তা বিবৃতিতে উল্লেখ করা হয়নি।

ইরানের সিস্তান-বেলুচিস্তান প্রদেশটি দীর্ঘদিন ধরে বিচ্ছিন্নতাবাদী ও সন্ত্রাসী কার্যকলাপের জন্য অস্থিতিশীল অঞ্চল হিসেবে পরিচিত। সাম্প্রতিক বছরগুলোতে এ অঞ্চলে ইরানি নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর হামলার ঘটনা বেড়েছে, যা সন্ত্রাসবিরোধী অভিযান জোরদারের মাধ্যমে মোকাবিলা করছে তেহরান সরকার।
ঢাকা/এসএস

Tag :
জনপ্রিয়

স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইরানে সশস্ত্র হামলা, নিরাপত্তা বাহিনীর ২ সদস্য নিহত

আপডেটের সময় ০৬:০৪:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫