ভিয়েনা ১০:১৫ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আল-আকসায় লাখো মুসল্লির জুমার নামাজ আদায় প্রধানমন্ত্রী ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন আগামী ১৪ এপ্রিল লালমোহন উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ লালমোহনে ভুয়া স্টাম্পের মাধ্যমে জমি দখলের অভিযোগ আশ্রিতের বিরুদ্ধে রাজশাহীতে পুলিশের অভিযানে ২৬জন গ্রেফতার ‘পরবর্তী লক্ষ্য মঙ্গল গ্রহ!’: আর্টেমিস নভোচারীদের অভিনন্দন বার্তায় ট্রাম্প হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি না পেয়ে শারজাহ বন্দরেই ফিরছে ‘বাংলার জয়যাত্রা’ যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ইসলামাবাদে মার্কিন-ইরান বৈঠক অবরোধের ৪০ দিন পার হলেও চাল না পাওয়ায় জেলেদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু

হবিগঞ্জ ৫৫ বিজিবির অভিযানে বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেটসহ আসামী আটক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৩১:৪৬ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
  • ২৭২ সময় দেখুন
হবিগঞ্জ প্রতিনিধিঃ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত রক্ষা ও চোরাচালান প্রতিরোধ এবং মাদকদ্রব্য পাচার রোধে নিয়মিতভাবে কঠোর অভিযান অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় আজ ০১ নভেম্বর ২০২৫ তারিখ হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর আওতাধীন মনতলা সীমান্ত বিওপি হতে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ ০১জন আসামী আটক করেছে।
হবিগঞ্জ ৫৫ বিজিবির আওতাধীন মাধবপুর উপজেলার মনতলা বিওপির চৌকস সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে তেমুনিয়া সীমান্ত এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৩৭০ পিস ইয়াবা ট্যাবলেট, ০১টি মোবাইল ফোনসহ ০১জন আসামী আটক করে। আটককৃত মালের সিজার মূল্য ১,২৬,০০০/- (এক লক্ষ ছাব্বিশ হাজার) টাকা। আটককৃত আসামী পরিচয় হলো, মোঃ মোসাদ্দির (২২), পিতা আব্দুল উসমান, গ্রাম-উত্তর বোরক, ডাকঘর-বোল্লা, থানা-মাধবপুর, জেলা-হবিগঞ্জ।
ভারতীয় ইয়াবা উদ্ধারের বিষয়ে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান বলেন, “বিজিবি নিরলসভাবে দেশের সীমান্ত পাহারা দিচ্ছে, আর আমাদের মাদকবিরোধী অভিযান এই দায়িত্বের একটি গুরুত্বপূর্ণ অংশ। চোরাচালান ও মাদক নির্মূলে আমাদের কঠোর পদক্ষেপগুলো শুধু অপরাধীদেরই রুখে দিচ্ছে না, বরং জনগণের মাঝেও স্বস্তি ফিরিয়ে আনছে। আমরা বিশ্বাস করি, প্রতিটি অভিযানই দেশের অর্থনৈতিক ও সামাজিক সুরক্ষায় এক অনন্য ভূমিকা পালন করে।”
জব্দকৃত ইয়াবা আসামীসহ আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ জেলার মাধবপুর থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান। একই সঙ্গে চোরাচালানী চক্রকে শনাক্ত করতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। মাদক ও চোরাচালান বিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে সীমান্তবর্তী জনগণকে সহযোগিতার আহ্বান জানিয়েছে বিজিবি।
মোতাব্বির হোসেন কাজল/ইবিটাইমস 
জনপ্রিয়

আল-আকসায় লাখো মুসল্লির জুমার নামাজ আদায়

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জ ৫৫ বিজিবির অভিযানে বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেটসহ আসামী আটক

আপডেটের সময় ০৭:৩১:৪৬ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫