ভিয়েনা ১০:১৫ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আল-আকসায় লাখো মুসল্লির জুমার নামাজ আদায় প্রধানমন্ত্রী ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন আগামী ১৪ এপ্রিল লালমোহন উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ লালমোহনে ভুয়া স্টাম্পের মাধ্যমে জমি দখলের অভিযোগ আশ্রিতের বিরুদ্ধে রাজশাহীতে পুলিশের অভিযানে ২৬জন গ্রেফতার ‘পরবর্তী লক্ষ্য মঙ্গল গ্রহ!’: আর্টেমিস নভোচারীদের অভিনন্দন বার্তায় ট্রাম্প হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি না পেয়ে শারজাহ বন্দরেই ফিরছে ‘বাংলার জয়যাত্রা’ যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ইসলামাবাদে মার্কিন-ইরান বৈঠক অবরোধের ৪০ দিন পার হলেও চাল না পাওয়ায় জেলেদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু

লালমোহনে বাংলাদেশ বাণী পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:১৪:৪০ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
  • ১৭৯ সময় দেখুন

ভোলা দক্ষিণ প্রতিনিধি: ভোলার লালমোহনে বরিশাল থেকে প্রকাশিত জনপ্রিয় পত্রিকা দৈনিক বাংলাদেশ বাণী‘র প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শনিবার (১ নভেম্বর ২০২৫) আসর বাদ লালমোহন প্রেসক্লাবের সামনে থেকে এ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর প্রেসক্লাবের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দৈনিক বাংলাদেশ বাণীর লালমোহন প্রতিনিধি আজিম উদ্দিন খানের সভাপতিত্বে এবং দৈনিক সংবাদ পত্রিকার লালমোহন প্রতিনিধি শাহিন কুতুবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সভাপতি সোহেল মো. আজিজ শাহীন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক সংগ্রামের লালমোহন প্রতিনিধি মো. মাহাবুব আলম, দৈনিক জনকন্ঠের নিজস্ব সংবাদদাতা জাহিদ দুলাল প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, মাত্র এক বছরের মধ্যে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকাটি পাঠকের হৃদয় জয় করতে পেরেছে। পরিবার, সমাজ ও রাষ্ট্রের নানান বৈষম্য দূর করার প্রত্যয় নিয়ে পত্রিকাটি এগিয়ে যাবে এই প্রত্যাশা করছি।

র‌্যালি ও আলোচনা সভায় লালমোহন উপজেলা জাসাস সভাপতি আজাদুর রহমান ও ব্যবসায়ী ফোরামের সভাপতি এম এ এ হাসান  উপস্থিত ছিলেন। এছাড়াও লালমোহনে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 

জনপ্রিয়

আল-আকসায় লাখো মুসল্লির জুমার নামাজ আদায়

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে বাংলাদেশ বাণী পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেটের সময় ০৭:১৪:৪০ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫