ভিয়েনা ১১:১২ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর শিক্ষাব্যবস্থা ও কর্মসংস্থান নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কাল তারেক রহমানকে টেলিফোনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর

পাকিস্তান ও আফগানিস্তানের প্রথম বৈঠক ব্যর্থতার পর,আবারও আলোচনায় বসছে তুরস্কে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:২১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • ৩৫৪ সময় দেখুন

দীর্ঘদিনের সীমান্ত উত্তেজনা ও সংঘাত নিরসনে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে শান্তি আলোচনার নতুন পর্ব ইস্তাম্বুলে শুরু হচ্ছে

আন্তর্জাতিক ডেস্কঃ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) তুরস্কের ইস্তাম্বুলে আবারও আলোচনায় বসছে দুই প্রতিবেশী দেশ পাকিস্তান ও আফগানিস্তান। চার দিনের প্রথম দফার বৈঠক কোনও চূড়ান্ত সমঝোতা ছাড়াই শেষ হলেও, কাতার ও তুরস্কের মধ্যস্থতায় উভয় পক্ষ আবারো আলোচনায় বসতে সম্মত হয়েছে।

আফগানভিত্তিক সংবাদমাধ্যম টোলোনিউজ জানিয়েছে, বুধবার (২৯ অক্টোবর) রাতে আলোচনার ব্যর্থতার পর পাকিস্তানি প্রতিনিধি দল ইস্তাম্বুল ত্যাগের প্রস্তুতি নিচ্ছিল। তবে মধ্যস্থতাকারী দুই দেশের কূটনৈতিক প্রচেষ্টায় তারা পুনরায় আলোচনায় যোগ দিতে রাজি হয়।

সূত্রগুলো জানিয়েছে, প্রথম দফার বৈঠকে কোনও অগ্রগতি না হওয়ায় উভয় পক্ষ একে অপরকে ব্যর্থতার জন্য দোষারোপ করেছে। তবে, তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় আবারও সীমান্ত ইস্যু ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে তারা একমত হয়েছেন।

সাম্প্রতিক সময়ে আফগানিস্তানের আকাশসীমা ও ভূখণ্ড লঙ্ঘনের অভিযোগে দুই দেশের মধ্যে সম্পর্ক তীব্র উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। পাকতিকা প্রদেশে পাকিস্তানি বাহিনীর হামলার পর আফগানিস্তানের ইসলামিক আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় ডুরান্ড লাইনের ওপারে প্রতিশোধমূলক হামলা চালায়।

বিশ্লেষকরা বলছেন, আফগানিস্তান ও পাকিস্তানের এই ক্রমবর্ধমান উত্তেজনা উভয় দেশের স্থিতিশীলতার জন্য হুমকি হতে পারে। তারা সংলাপের মাধ্যমে সীমান্ত সমস্যা ও নিরাপত্তা ইস্যু সমাধানের ওপর জোর দিচ্ছেন।

ইস্তাম্বুলে চলমান আলোচনার মাধ্যমে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বিরোধ নিরসনের সম্ভাবনা তৈরি হলেও, কূটনৈতিক সূত্রগুলো বলছে, এখনও পর্যন্ত সমঝোতার কোনো স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়নি।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পাকিস্তান ও আফগানিস্তানের প্রথম বৈঠক ব্যর্থতার পর,আবারও আলোচনায় বসছে তুরস্কে

আপডেটের সময় ০৭:২১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫