ভিয়েনা ১০:১৭ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আল-আকসায় লাখো মুসল্লির জুমার নামাজ আদায় প্রধানমন্ত্রী ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন আগামী ১৪ এপ্রিল লালমোহন উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ লালমোহনে ভুয়া স্টাম্পের মাধ্যমে জমি দখলের অভিযোগ আশ্রিতের বিরুদ্ধে রাজশাহীতে পুলিশের অভিযানে ২৬জন গ্রেফতার ‘পরবর্তী লক্ষ্য মঙ্গল গ্রহ!’: আর্টেমিস নভোচারীদের অভিনন্দন বার্তায় ট্রাম্প হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি না পেয়ে শারজাহ বন্দরেই ফিরছে ‘বাংলার জয়যাত্রা’ যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ইসলামাবাদে মার্কিন-ইরান বৈঠক অবরোধের ৪০ দিন পার হলেও চাল না পাওয়ায় জেলেদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু

ঝিনাইদহে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:৪৩:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • ১৯২ সময় দেখুন

শেখ ইমন, ঝিনাইদহ : ঝিনাইদহে নবগঙ্গা নদীতে ডুবে আরিয়ান (৪) ও তাসনীম (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। নদীতে গোসল করতে গিয়ে ওই দুই শিশু ডুবে যায়। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুর ১২টার দিকে সদর উপজেলার কাতলামারি কুঠিরপাড় গ্রামে নবগঙ্গা নদীতে এ ঘটনা ঘটে। মৃত আরিয়ান কাতলামারি কুঠিরপাড় গ্রামের সোহেল মিয়ার ছেলে ও মত তাসনীম একই গ্রামের ইমদাদুল ইসলাম তারা মিয়ার মেয়ে।

কাতলামারি পুলিশ ক্যাম্পের এসআই জাহাঙ্গীর আল মামুন জানান,তিনজন শিশু নবগঙ্গা নদীতে গোসল করতে নামে। এক পর্যায়ে তাসনীম ও আরিয়ান নদীর পানিতে ডুবে যায়। এসময় অপর শিশুটি বাড়িতে ফিরে স্বজনরা জানালে তারা নদীতে গিয়ে দুই শিশুর মরদেহ উদ্ধার করে।

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন,পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। যে কারণে মরদেহ মৃতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পারিবারিক ভাবে মরদেহ দাফন করা হবে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

আল-আকসায় লাখো মুসল্লির জুমার নামাজ আদায়

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝিনাইদহে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেটের সময় ১১:৪৩:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫