ভিয়েনা ১১:৩৭ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আল-আকসায় লাখো মুসল্লির জুমার নামাজ আদায় প্রধানমন্ত্রী ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন আগামী ১৪ এপ্রিল লালমোহন উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ লালমোহনে ভুয়া স্টাম্পের মাধ্যমে জমি দখলের অভিযোগ আশ্রিতের বিরুদ্ধে রাজশাহীতে পুলিশের অভিযানে ২৬জন গ্রেফতার ‘পরবর্তী লক্ষ্য মঙ্গল গ্রহ!’: আর্টেমিস নভোচারীদের অভিনন্দন বার্তায় ট্রাম্প হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি না পেয়ে শারজাহ বন্দরেই ফিরছে ‘বাংলার জয়যাত্রা’ যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ইসলামাবাদে মার্কিন-ইরান বৈঠক অবরোধের ৪০ দিন পার হলেও চাল না পাওয়ায় জেলেদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু

চরফ্যাশনে যুবদলের বর্ণাঢ্য র‌্যালি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:২০:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • ২৯৭ সময় দেখুন

শহিদুল ইসলাম জামাল, চরফ্যাশন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ভোলার চরফ্যাশনে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) চরফ্যাশন উপজেলা যুবদলের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়।

চরফ্যাশন পৌরসভা এবং ২১টি ইউনিয়ন থেকে আগত যুবদলের কয়েক হাজার নেতাকর্মী-সমর্থকরা খণ্ডখণ্ড মিছিল নিয়ে চরফ্যাশন আলীয়া মাদ্রাসা মাঠে মিলিত হন। পরে সেখান থেকে র‌্যালিটি বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। হাজার হাজার নেতাকর্মীদের সমাগমে মুখর হয়ে উঠে চরফ্যাশন সদর রোডসহ পৌর সদরের আনাচ-কানাচে।

র‌্যালি শেষে উপজেলা যুবদলের আহবায়ক শহিদুল আলম প্রিন্স মহাজন বক্তব্যতে বলেন, আজকের এই যুবদল ২৭ অক্টোবর ১৯৭৮ সালে শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠাকাল থেকে যুবদল বিভিন্ন মানবিক কাজ করে আসছে। কেন্দ্রীয় যুবদলের কর্মসূচির অংশ হিসেবে আজ চরফ্যাসন উপজেলার ২১ ইউনিয়ন ও পৌর যুবদলের প্রায় ২০ হাজার নেতা কর্মীরা এই র‌্যালিতে অংশ গ্রহণ করেছেন।

র‌্যালিতে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের আহবায়ক শহিদুল আলম প্রিন্স মহাজন, সিনিয়র যুগ্সম আহবায়ক আশ্রাফুল ইসলাম,সদস্য সচিব হাজী জহিদুল ইসলাম রাসেল, পৌর যুবদলের আহবায়ক আবু বকর সিদ্দিক মিল্টন ও রাশেদুল হাসান নয়ন প্রমুখ।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :
জনপ্রিয়

আল-আকসায় লাখো মুসল্লির জুমার নামাজ আদায়

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চরফ্যাশনে যুবদলের বর্ণাঢ্য র‌্যালি

আপডেটের সময় ০২:২০:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫