ভিয়েনা ১০:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন দেশের সব আবর্জনা দূর করতে চাই: শফিকুর রহমান জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা সৌদি আরবে চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে মধ্যপ্রাচ্যে রমজান শুরু

ইসরাইলি হামলায় লেবাননে ১জন নিহত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:২৪:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
  • ১৭১ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : ইসরাইলি বাহিনী লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা চালিয়েছে। ইসরাইলি ওই হামলায় এক ব্যক্তি নিহত এবং আরো ৭ জন আহত হয়েছে বলে জানা গেছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।

অন্যদিকে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা হিজবুল্লাহ এবং তার মিত্রদের লক্ষ্য করে হামলা চালিয়েছে।
বৈরুত থেকে এএফপি এ খবর জানিয়েছে।

তবে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন জোর দিয়ে বলেছেন, ইসরাইল ‘বেসামরিক স্থাপনা’ লক্ষ্য করে হামলা চালিয়েছে। তিনি বলেন, গত বছর আলোচনায় হওয়া যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরাইল। তিনি এই হামলার নিন্দা জানিয়েছেন।

আউন বলেন, ‘ইসরাইলের বারবার আগ্রাসন একটি পরিকল্পিত নীতির অংশ। যার উদ্দেশ্য হচ্ছে উৎপাদনক্ষম অবকাঠামো ধ্বংস করা। অর্থনৈতিক পুনরুদ্ধারে বাধা সৃষ্টি করা এবং মিথ্যা নিরাপত্তার অজুহাতে জাতীয় স্থিতিশীলতাকে দুর্বল করা।’

নভেম্বরের যুদ্ধবিরতির পরও ইসরাইল একাধিকবার লেবাননে বোমা হামলা করেছে। এই যুদ্ধবিরতির আগে ইরান-সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীর সঙ্গে এক বছরেরও বেশি সময় ধরে চলা উত্তেজনা দুই মাসের প্রকাশ্য যুদ্ধে রূপ নিয়েছিল।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, পূর্বাঞ্চলীয় শ্মিস্তার শহরে এক ব্যক্তি নিহত হয়েছেন। এরআগে তারা জানিয়েছিল, ছয়জন আহত হয়েছেন।
মন্ত্রণালয় জানিয়েছে, সাইদা জেলার ব্নাফুল এলাকায় এক ব্যক্তি এবং নাবাতিয়েহ জেলার আনসারে ছয়জন আহত হয়েছে।

ইসরাইলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, তারা ‘দক্ষিণ লেবাননের মাজরাত সিনাই এলাকায় হিজবুল্লাহর সন্ত্রাসী অবকাঠামোতে হামলা চালিয়েছে।’

তারা আরো জানিয়েছে, তারা ‘গ্রিন উইদাউট বর্ডার্সের’ ব্যবহৃত স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে। এনজিওটি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতাভুক্ত। ইসরাইলের দাবি অনুযায়ী, সীমান্ত এলাকায় এটি হিজবুল্লাহর উপস্থিতি গোপন রাখতে বেসামরিক রূপে পরিচালিত হচ্ছিল ।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :
জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইসরাইলি হামলায় লেবাননে ১জন নিহত

আপডেটের সময় ১১:২৪:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫