ভিয়েনা ০২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারাগারে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হবিগঞ্জে জমিজমা বিরোধ নিষ্পত্তি চলাকালে দুপক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত একের পর এক অনিয়ম করেও বহাল তবিয়তে প্রধান শিক্ষক সৌদি আরবের পূর্বাঞ্চলে হামলা, পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে আগুন জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী সংসদে মুলতবি অধিবেশনে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী লালমোহনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত অবরোধের ৩৬ দিন পার হলেও চাল পায়নি লালমোহনের জেলেরা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

পিআরসহ ৫ দফা দাবিতে ঝিনাইদহে জামায়াতের মানববন্ধন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৩০:২৬ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • ২০৩ সময় দেখুন

শেখ ইমন, ঝিনাইদহ : পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদের অন্তর্ভুক্ত করে গণভোটের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামি। বুধবার (১৫ অক্টোবর) সকালে শহরের পায়রা চত্বরে এ কর্মসূচির আয়োজন করে দলটির জেলা শাখা।

এতে ব্যানার-ফেস্টুন হাতে জেলা, উপজেলা ও শহর শাখার নেতাকর্মীরা অংশ নেন।

ঘণ্টাব্যাপী চলা এ কর্মসূচিতে জেলা জামায়াতের আমির আলী আজম মোহাম্মদ আবুবকর, নায়েবে আমির আব্দুল আলীম, সেক্রেটারি আব্দুল আওয়াল, সহকারী সেক্রেটারি কাজী ছগীর আহম্মেদ, জেলা বাইতুল মাল সম্পাদক তাজুল ইসলাম, শহর আমীর অ্যাডভোকেট ইসমাইল হোসেনসহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক ব্যবস্থা সুসংহত করতে পিআর পদ্ধতির বিকল্প নেই। তারা দ্রুত সময়ের মধ্যে এই পদ্ধতিকে জাতীয় সনদে অন্তর্ভুক্ত করে গণভোটের মাধ্যমে জনগণের মতামত নেওয়ার দাবি জানান।

এছাড়া তারা জাতীয় পার্টি নিষিদ্ধ ঘোষণা ও আওয়ামী লীগ আমলের সব হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারাগারে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পিআরসহ ৫ দফা দাবিতে ঝিনাইদহে জামায়াতের মানববন্ধন

আপডেটের সময় ০২:৩০:২৬ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫